এক্সপ্লোর

Howrah News: সাতসকালে স্করপিও-মারুতি মুখোমুখি সংঘর্ষ উলুবেড়িয়ায়, জখম ৮

Accident In Uluberia: শনিবার সাতসকালে ভয়ঙ্কর পথ-দুর্ঘটনায় জখম ৮ জন। উলুবেড়িয়ার কুলগাছিয়ার কাশ্যপপুরের ঘটনা। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: শনিবার সাতসকালে ভয়ঙ্কর পথ-দুর্ঘটনায় (road accident) জখম (injury) ৮ জন। উলুবেড়িয়ার (uluberia) কুলগাছিয়ার কাশ্যপপুরের ঘটনা। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

কী হয়েছিল?
ঘড়িতে তখন সকাল ৯টা। হঠাতই বিকট আওয়াজ শোনেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তাঁদের মতে, হাওড়াগামী একটি স্করপিওর চাকা ফেটেই ওই আওয়াজ। তবে শুধু আওয়াজেই থেমে থাকেনি। স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাট লেনে চলে আসে। ঠিক ওই সময়েই কোলাঘাট লেন দিয়ে একটি মারুতি গাড়ি যাচ্ছিল বলে খবর। ওই গাড়িটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে স্করপিও-র। দুটি গাড়ি-ই দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়াতেই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। দ্রুত খবর যায় পুলিশে। দেরি করেনি পুলিশও। ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। তবে দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের একটি লেনে যানচলাচল বেশ কিছু ক্ষণ ব্যাহত হয়।

আগেও দুর্ঘটনা...
দুর্ঘটনার খবর উলুবেড়িয়ার নতুন নয়। গত মে-তেই সেখানে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিজেপি নেতার। মৃত অমল মাইতি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য ছিলেন। পুলিশ জানায়, রাত ১০টা নাগাদ পিক আপ ভ্যানে বরানগরের আলমবাজার থেকে পণ্য নিয়ে কোলাঘাটে ফিরছিলেন বিজেপি নেতা। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়ার বাণীতবলার কাছে ৬ নম্বর জাতীয় সড়কের রেলিংয়ে ধাক্কা মারে উল্টে যায় পিক আপ ভ্যান। গুরুতর জখম বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তার আগে, ২০১৮-র জুনেও উলুবেড়িয়ার খলিসানি রথতলার ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন জখম হন।উলুবেড়িয়া থেকে রামরাজাতলায় যাওয়ার পথে, রাস্তার ধারে সিমেন্টের স্ল্যাবে ধাক্কা মারে তাঁদের গাড়ি। সেই বার গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান।

আরও পড়ুন:উদ্ধার ৫ লক্ষ টাকার চোরাই মাল, সোনারপুরে গ্রেফতার ১ মহিলা-সহ ৩ জন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget