এক্সপ্লোর

Crime News : কেন্দ্রীয় সংশোধনাগারেই শ্যুটআউট ! ঝাঁঝরা রাজু ঝা খুনে জড়িত গ্যাংস্টার, কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে জেলে ?

Shootout at Correctional Centre : কেন্দ্রীয় সংশোধনাগারের মধ্যে কে বা কারা গুলি করল অমনকে ? সবার নজর এড়িয়ে সংশোধনাগারেরর ভিতর আগ্নেয়াস্ত্র ঢুকল কী করে ? কড়া নিরাপত্তার মধ্যেও এমন ঘটনা ঘটল কী করে ?

কৌশিক গাঁতাইত, ঝাড়খণ্ড : ধানবাদ কেন্দ্রীয় সংশোধনাগারেই শ্যুটআউট (Shootout at Central Correctional Home) ! জেলের মধ্যেই গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার অমন সিংহ। কয়লা মাফিয়া রাজু ঝা ও হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগত খুনের ঘটনায় নাম জড়িয়েছিল যার। কেন্দ্রীয় সংশোধনাগারের মধ্যে গুলি চালাল কে ? কীভাবে আগ্নেয়াস্ত্র ঢুকল জেলের ভিতর ? প্রশ্ন উঠছে। এনিয়ে মুখ খুলতে চায়নি জেল কর্তৃপক্ষ বা পুলিশ (Police)। 

সংশোধনাগারের মধ্যেই চলল গুলি ! বন্দুকবাজের গুলিয়ে লুটিয়ে পড়ল সুপারি কিলার ! ঝাড়খন্ডের ধানবাদ কেন্দ্রীয় সংশোধনাগারের মধ্যে খুন গ্যাংস্টার অমন সিংহ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। সংশোধনাগার সূত্রে খবর, ধানবাদের ডেপুটি মেয়র হত্যাকাণ্ডে অমন বন্দি ছিল ধানবাদ সেন্ট্রাল জেলে।

রাজু ঝা ও আসানসোলের হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগত খুনের ঘটনাতেও নাম জড়ায় যে গ্যাংস্টারের। ধানবাদ সংশোধনাগারেই তার ওপর হামলা হয়। সংশোধনাগার সূত্রে খবর, তাকে লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি গুলি চালানো হয়। দু'টি গুলি মাথায় লাগে। কয়েকটি গুলি লাগে পেটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যাংস্টারের।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি ভরসন্ধেয় আসানসোলের অভিজাত আপকার গার্ডেনে হোটেলে ঢুকে মালিক অরবিন্দ ভগতকে গুলি করে খুন করে ২ দুষ্কৃতী। ভয়ানক সেই মুহূর্তের ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। আর গত ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি করছেন এক ব্যক্তি। তাঁকে ঘিরে রয়েছেন কয়েকজন ক্রেতা। পাশেই দাঁড়িয়ে রয়েছে সাদা একটি গাড়ি। সাদা গাড়ির পিছন থেকে নীল রঙের ব্যালেনো গাড়িটি ঘুরে এসে দাঁড়ায় সাদা গাড়ির সামনে। সাদা গাড়ির চালক সহ ২ যাত্রী যখন ঝালমুড়ি খেতে ব্য়স্ত, তখনই গাড়ির পিছন দিক থেকে আসে হলুদ জামা পরা এক দুষ্কৃৃতী। কয়েক মুহূর্ত এদিক-ওদিক দেখে গাড়ির জানালা দিয়ে সামনের সিটে বসে থাকা রাজু ঝাকে পর পর গুলি করে সে। 

এই ২টি ঘটনাতেই নাম জড়ায় গ্যাংস্টার অমনের। অভিযোগ, সংশোধনাগারে বসেই অপারেশন চালাত অমন। সংশোধনাগের ভিতরে সেই গ্যাংস্টার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়েই কারাগারে পৌঁছেন পুলিশ, প্রশাসন ও কারা বিভাগের আধিকারিকরা। কিন্তু কেন্দ্রীয় সংশোধনাগারের মধ্যে কে বা কারা গুলি করল অমনকে ? সবার নজর এড়িয়ে সংশোধনাগারেরর ভিতর আগ্নেয়াস্ত্র ঢুকল কী করে ? কড়া নিরাপত্তার মধ্যেও এমন ঘটনা ঘটল কী করে ? এনিয়ে সংবাদমাধমের সঙ্গে কোনও কথা বলতে চায়নি জেল কর্তৃপক্ষ বা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুরু হয়েছে তদন্ত।

 

আরও পড়ুন- ২৫ হাজার টাকা পাবেন অবিবাহিতারা, কীভাবে করবেন আবেদন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Abhishek Banerjee Party Office: অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
Sudip Banerjee : ‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget