এক্সপ্লোর

Narendrapur Shootout: এবার নরেন্দ্রপুরে শ্যুটআউট! থানার কাছে লস্করপুরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু

South 24 Paraganas Shootout: পরিবার সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ গুলিবিদ্ধ অবস্থায় ভোলাকে পড়ে থাকতে দেখেন তাঁর ভাইপো। তাঁর পায়ে গুলির ক্ষত ছিল।

হিন্দোল দে ও রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: একের পর এক শ্যুটআউটের ঘটনা। ভাটপাড়া, জগদ্দলের পর এবার নরেন্দ্রপুরে চলল গুলি। থানার কাছেই লস্করপুরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে।

ফের শ্যুটআউট, এবার নরেন্দ্রপুরে

নরেন্দ্রপুরে চলল গুলি। ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের। রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃতের নাম ভোলা দাস। পরিবার সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ গুলিবিদ্ধ অবস্থায় ভোলাকে পড়ে থাকতে দেখেন তাঁর ভাইপো। তাঁর পায়ে গুলির ক্ষত ছিল। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

দুই ২৪ পরগণায় একের পর এক শ্যুটআউট

গতকাল ভাটপাড়ায় গুলিতে নিহতের খবর মেলে। এরপর গতকাল গভীর রাতে জগদ্দলে শ্যুটআউট হয়। ১২ ঘণ্টার মধ্যে ফের উত্তর ২৪ পরগনায় খুনের ঘটনা। রাতে মদের আসরে পরিচিতের হাতে খুন হন ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে শান্তিনিবাস পল্লির ঘটনা। গতকাল বাড়ির কাছেই ওই তরুণ খুন হন। ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ। 

আরও পড়ুন: Bhatpara Shootout: পুরসভার বরাত বিবাদেই খুন, ভাটপাড়ায় ব্যবসায়ী খুনে নতুন তথ্য

অন্যদিকে, গতকাল, ধূমপান করাতে চেয়ে ভাটপাড়ায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ইমারতি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে গুলি চলে। অভিযোগ প্রায় ৮ রাউন্ড গুলি চলে। ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারির মাথায় গুলি লাগে। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় শ্যুটআউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকালে, বাড়ির সামনে বসেছিলেন ইমারতি ব্যবসায়ী। সেই সময়, এক প্রতিবেশী-সহ কয়েকজন পরিচিত এসে তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ির কাছেই পরপর গুলি করা হয়। মাথা-সহ শরীরের একাধিক জায়গা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ইমারতি ব্যবসায়ীর।

 

সেরা শিরোনাম

Raiganj News: গণধর্ষণ ও খুনের মামলায় রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকাণ্ডে বড় পদক্ষেপ
গণধর্ষণ ও খুনের মামলায় রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকাণ্ডে বড় পদক্ষেপ
Roopa Ganguly : 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
Chorbagan Puja Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক,
চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক, "প্য়ান্ডেলের পিছনের অংশে আগুনের ফুলকি..."
West Bengal News Live : কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য, কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি শব্দবাজি
কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য, কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি শব্দবাজি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget