এক্সপ্লোর

SSC New Chairman: এসএসসি-র নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, হাই কোর্টের সুপারিশ মেনেই রদবদল

SSC New Chairman: সোমবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে পদ থেকে অপসারণের সুপারিশ করে আদালত। 

কলকাতা: হাই কোর্টের (Calcutta High Court) সুপারিশের পরেই অপসারিত এসএসসির (School Service Commission/SSC) চেয়ারম্যান শুভশঙ্কর সরকার (Shubhankar Sarkar)। তাঁর জায়গায় এসএসসি-র নতুন চেয়ারম্যান হচ্ছেন সিদ্ধার্থ মজুমদার(Siddhartha Majumdar)। বুধবার এসএসসি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তিনি। সিদ্ধার্থ সিটি কলেজের অধ্যাপক। প্রথম বার ব্রাত্য বসু (Bratya Basu) যখন শিক্ষা দফতরের দায়িত্ব পান, সেই সময় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। 

হাই কোর্টের সুপারিশের পর মঙ্গলবার রাজ্য শিক্ষা দফতরের তরফে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়। সেখানেই ঠিক হয়, শুভশঙ্করের জায়গায় সিদ্ধার্থকে দায়িত্বে আনা হবে বলে। তার পর সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য শিক্ষা দফতর। 

সোমবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে পদ থেকে অপসারণের সুপারিশ করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷   চেয়ারম্যান পদে(SSC Chairman) তাঁর যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। রাজ্য শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: 'পুরভোটের প্রচারে তারস্বরে বাজানো যাবে না মাইক', নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের

গতকাল আদালত জানায়, ভুলের মাশুল হিসেবেই শুভঙ্করের অপসারণের সুপারিশ করছে তারা। এসএলএসটি-র নবম এবং দশম শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের মামলাতেই এমন নির্দেশ দেয় আদালত। শুভশঙ্করকে ২০ হাজার টাকা জরিমানাও করে হাই কোর্ট।

এর পাশাপাশি, মামলাকারী চাকরিপ্রার্থীকে কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷ এসএসএসি চেয়ারম্যানের এই ধরনের ভুলের সম্পর্কে রাজ্যের মুখ্যসচিবকে অবগত করার জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও নির্দেশ দেওয়া হয়।

সিটি কলেজেরই প্রাক্তন অধ্যপক শুভশঙ্কর। তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঘনিষ্ঠ মহলে শুভশঙ্কর জানিয়েছেন, তাঁর উপর সব দায় চাপানো হচ্ছে। অথচ এতে তাঁর কোনও দোষই নেই। পূর্বসূরির হাতেই যা হওয়ার হয়েছে। তাঁকে অন্য কোনও দায়িত্বে আনা হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget