এক্সপ্লোর

Siliguri Municipal Election 2022 : 'নিজেও ডুবলেন, আমাকেও ডোবালেন' হারের জন্য অশোক ভট্টাচার্যকে দুষলেন পরাজিত তৃণমূল প্রার্থী

TMC Candidate Blames Ashoke Bhattachsrya : অশোকবাবুও ডুবলেন, আর আমাকেও ডোবালেন। পরাজয়ের পর অশোক ভট্টাচার্যকে কাঠগড়ায় তুললেন পরাজিত তৃণমূল প্রার্থী !

সনৎ ঝা,  শিলিগুড়ি : পুরসভার ভোটে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেই ধাক্কা খেল বিজেপি। গতবার বামেদের হাতে যাওয়া শিলিগুড়ি পুরসভা, এবার ছিনিয়ে নিয়েছে তৃণমূল। হারলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভা ভোটে হারলেও, পুরভোটে জিতলেন গৌতম দেব। তিনিই শিলিগুড়ির মেয়র হচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গে সবুজের (TMC) নজরকাড়া উত্থান। চারিদিকে ফতফত করে উড়ছে তৃণমূল কংগ্রেসের পতাকা। এরই মাঝে যে তৃণমূল প্রার্থীরা ভোটে জিতলেন না, তাঁদের আফশোসের শেষ নেই। যেমন সঞ্জয় চক্রবর্তী। তবে এই হারের কারণ কী ! তিনি কাঠগড়ায় তুললেন হেরে যাওয়া দোর্দণ্ডপ্রতাপ বাম (Left ) নেতাকে। লিখেও ফেললেন , আবার ডিলিটও করে ফেললেন ! 

অশোক মডেলে অশোকবাবুও ডুবলেন, আর আমাকেও ডোবালেন। পরাজয়ের পর এভাবেই ফেসবুক পোস্টে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে (Ashoke Bhattacharya) কাঠগড়ায় তুললেন, শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের পরাজিত তৃণমূল প্রার্থী !  যদিও বিতর্ক দানা বাঁধতেই পোস্টটি সরিয়ে দেন তিনি।

প্রথমবার শিলিগুড়িতে পুরবোর্ড গড়তে চলেছে তৃণমূল। শাসকদলের বিপুল জয়ের মধ্যেও, ১৬ নম্বর ওয়ার্ড ধরে রাখতে পেরেছে কংগ্রেস। কংগ্রেসের সুজয় ঘটক ৯২৪ ভোটে হারিয়েছেন তৃণমূলের সঞ্জয় চক্রবর্তীকে। হারের জন্য সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের দিকে আঙুল তুলে, ফেসবুকে পোস্ট করেন পরাজিত তৃণমূল প্রার্থী। তিনি এবিপি আনন্দের প্রতিনিধিকে জানান, আশ্চর্যজনক বিষয় হল সিপিএমের ভাল সংগঠন থাকার পরও প্রার্থী দিলেন না অশোক ভট্টাচার্য ! সঞ্জয় চক্রবর্তীর দাবি, জোটের শিকার হলেন তিনিই। 

অন্যদিকে অশোক ভট্টাচার্য বলেন, কংগ্রেসের সঙ্গে পূর্ণ সমঝোতা হলে আট-নটা ওয়ার্ডে আমাদের উভয়ের ফল ভাল হত। 

গত পুরভোটে কংগ্রেসের জেতা চারটি আসনে এবার প্রার্থী দেয়নি বামেরা। তার মধ্যে অন্যতম ১৬ নম্বর ওয়ার্ড। তৃণমূল প্রার্থীর দাবি, সিপিএম প্রার্থী দিলে ভোট ভাগের সুযোগে তিনি জিতে যেতেন। ৪৭ ওয়ার্ডের মধ্যে ৩৭টা ওয়ার্ডে জিতেই প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল, ৫টায় বিজেপি , ৪টেতে বামেরা, এবং একটিতে কংগ্রেস জিতেছে। বোর্ডের মেয়র হতে চলেছেন গৌতম দেব।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget