এক্সপ্লোর

Siliguri Crime News : শিলিগুড়ি শহরে জমি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুন

Police : পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জমির দখলদারি, জমি সংক্রান্ত বেআইনি কারবারের বিবাদের জেরেই সম্ভবত খুন হতে হয়েছে ওই ব্যবসায়ীকে।

সনৎ ঝা, শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে জমি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুন। গতরাতে শিলিগুড়ির (Siliguri) সুকান্তনগরে বাড়ির সামনেই গুলিবিদ্ধ ব্যবসায়ী বিদ্যুৎ সাহা। বাইকে চড়ে এসে দুই দুষ্কৃতীর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! গুলিবিদ্ধ ব্যবসায়ীর আজ সকালে মৃত্যু হয়। আততায়ীদের চিহ্নিত করতে এলাকার সিসি ক্যামেরার (CCTV Footage) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কিন্তু শিলিগুড়ি শহরের বুকে প্রকাশ্যে গুলি চলা ও এভাবে খুন ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেন। স্থানীয়রা এই ধরণের ঘটনা দেখে হতচকিত।

গতকাল রাত ৯ টা নাগাদ নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন বিদ্যুৎ সাহা। স্থানীয়দের কথা অনুযায়ী, বাইকে চড়ে এসে দুই আততায়ী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুটি গুলি চালায় ব্যবসায়ীকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। গুলির আওয়াজে চমকে ওঠেন স্থানীয়রা। তাঁরা দ্রুত ছুটে ঘটনাস্থলে এসে পৌঁছনোর আগেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ বিদ্যুৎ সাহাকে। আজ সকালে তাঁর মৃত্যু হয়। জমি ব্যবসা ছাড়াও বিদ্যুৎ সাহার বিরুদ্ধে ভয় দেখিয়ে জমি দখল। জমি দখল করে নিয়ে ব্যবসা করার মতো অভিযোগও ছিল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জমির দখলদারি, জমি সংক্রান্ত বেআইনি কারবারের বিবাদের জেরেই সম্ভবত খুন হতে হয়েছে ওই ব্যবসায়ীকে। বখরা নিয়ে গণ্ডগোলের জেরেই তাঁকে প্রাণ খোওয়াতে হল কি না, সে নিয়েও সন্দিহান পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ  (Police)। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পাশাপাশি গতরাত থেকেই জোরকদমে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি।

এদিকে, মৃত ব্যবসায়ী তৃণমূল কর্মী বলেই জানা গিয়েছে। তাঁর ব্যবসা প্রসঙ্গে কিছু বলতে না চাইলেও এভাবে দলীয় কর্মী খুন হওয়ার সঠিক তদন্ত হোক চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- পারিবারিক বিবাদের জেরে খুন একই পরিবারের ৪ জন, গ্রেফতার গৃহবধূ

দিনকয়েক আগেই ভাটপাড়ায় (Bhatpara) তরুণীর  উপর দুষ্কৃতী হামলা হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে ভাটপাড়া থানার কলাবাগান এলাকায় । আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতাল (Kalyani JNM Hospital)।ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget