এক্সপ্লোর

SIR in Bengal: কারও নামের বানানে হেরফের, কারও ঠিকানাবদল, নোটিস পেয়ে কাগজপত্র নিয়ে ছুটে এসেছেন দলে দলে, শুরু SIR-শুনানি

SIR Hearing in West Bengal: SIR-শুনানির জন্য রাজ্যে ৪ হাজার ৬০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ মোটামুটি হয়ে গিয়েছে। প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকাও। তবে যাঁদের নাম ওঠেনি খসড়া তালিকায়, তাঁদের নিয়ে এবার SIR-শুনানি শুরু হল। প্রাথমিক পর্যায়ে ৩২ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে। নো ম্যাপিংয়ে থাকা ভোটাররাই ডাক পেয়েছেন শুনানিতে। অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি যাঁদের, শুনানিতে ডাকা হয়েছে তাঁদেরই। (SIR Hearing in West Bengal)

SIR-শুনানির জন্য রাজ্যে ৪ হাজার ৬০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। শুনানির দায়িত্ব রয়েছেন ERO এবং AERO-রা। একজন ERO এবং ১০ AERO মিলে শুনানি করছেন। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে ১১টি করে টেবিলে শুনানি শুরু হয়েছে। মোট ৩ হাজার ২৩৪টি টেবিলে শুনানি চলছে এই মুহূর্তে। প্রত্যেক টেবিলে ১০০-১৫০ জনের শুনানি হবে। শনিবার দুপুর ১২টা থেকে শুনানি শুরু হয়েছে। এই শুনানি পর্ব মিটলে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। (SIR in Bengal)

কলকাতা এবং জেলায় সকাল থেকেই SIR-শুনানি নিয়ে চরম তৎপরতা চোখে পড়ছে। কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় খসড়া তালিকায় নাম না থাকা বহু মানুষকে। পুলিশও মোতায়েন রয়েছে। SIR-এর যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, তাতে তিনটি ধাপে ভোটারের পরিচয় যাচাই করা হয়েছে, ১) প্রোজনি ম্যাপিং অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকায় পরিবারের কারও নাম ছিল। সেই অনুযায়ী তাঁদের ব্লাডলাইন তৈরি করা হয়, ২) সেল্ফ ম্যাপিং, অর্থাৎ ২০০২ সালের তালিকায় যাঁদের নিজেদের নাম ছিল, ৩) নো ম্যাপিং অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের নামও ছিল না, আবার কোনও যোগসূত্রও পাওয়া যায়নি। 

এই নো ম্যাপিংয়ের আওতায় থাকা ভোটারদের নিয়েই শুনানি চলছে। কলকাতার হরিমোহন ঘোষ কলেজে এদিন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককেও। একজন বলেন, "২০০২ সালের তালিকায় নাম আছে আমার। কিন্তু কী গন্ডগোল আছে বলে ডেকেছে। সব কাগজপত্র, দলিল নিয়ে এসেছি। দেখাব।" আর একজন বলেন, "নোটিস পেয়ে এসেছি। কিন্তু আমি পড়াশোনা জানি না। আধার কার্ডের প্রতিলিপি নিয়ে এসেছি। ২০০২ সালে এখানে ভোটার ছিলাম। নামও আছে। সমস্যা আছে বলছে, লেখা বুঝতে পারছি না।" তৃতীয় একজন বলেন, "সমস্যা কী এখনও বলেনি। আমাদের কাছে এসে ফর্ম দিয়েছে। বলেছিল, ২৭ তারিখ কাগজ নিয়ে আসতে। ২০০২ সালের তালিকায় নাম আছে আমার। কেন ডাকল জানি না। নোটিস দিয়েছে আমাকে।"

এবিপি আনন্দের প্রতিনিধি ওই ব্যক্তিকে পাঠানো নোটিস পড়ে দেখেন, যাতে লেখা ছিল, সব তথ্য় দেওয়া হয়নি আত্মীয়দের সম্পর্কে। কিন্তু ওই ব্যক্তি জানান, তাঁর নিজের নাম ছিল ২০০২ সালের তালিকায়। তার পরও কেন ডাকা হল বুঝতে পারছেন না তিনি। এমন আরও এক ভোটার মুখ খোলেন। জানান, ২০০২ সালের তালিকায় তাঁর নাম আছে, তাঁর বাবার নামও রয়েছে। আসতে বলা হয়েছিল বলে এসেছেন। এক মহিলা জানান, তাঁকেও কাগজ নিয়ে আসতে বলা হয়। আগেও জমা দিয়েছিলেন। ফের আসতে বলা হয়।

শিলিগুড়িতেও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে। সেখানে বিজেপি-র বিধায়ক শঙ্কর ঘোষকে দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। তিনি বলেন, "বাবা-মা, ঠাকুমা-ঠাকুরদার নাম ২০০২-এর তালিকায় নেই যাঁদের, তাঁদের কাছেও নোটিস এসেছে। ডিজিটাইজেশনের সময় নট ফাউন্ড হচ্ছে। ২০০২ সালের কাগজে নাম আছে। কিন্তু ডিজিটাইজেশন করতে গিয়ে নট ফাউন্ড দেখাচ্ছে। ডেথ সার্টিফিকেট নিয়ে কিছু সমস্যা রয়েছে। আমার ধারণা, বড় কিছু গলদ না থাকলে শুনানিতে আসা অধিকাংশের নামই থেকে যাবে।" মানুষজনকে অশ্বস্ত করতেই তিনি সেখানে রয়েছেন বলে জানান শঙ্কর।

বহরমপুরের এক মহিলা বলেন, "বাবা আগে কুমার লিখত। এখন কুমার নেই, শুধু নির্মল চক্রবর্তী রয়েছে। অথচ আমার ফর্ম ফিলআপের সময় নির্মল কুমার চক্রবর্তী লেখা হয়েছে। তার জন্য ডেকেছে।" বহরমপুরের আর এক বাসিন্দা বলেন, "২০০২ সালে আমাদের বাসস্থান বদল হয়। তার পর নাম ওঠে। কিন্তু ২০০২ সালে নাম কাটা ছিল। তাই নোটিস ধরানো হয়। শিক্ষাগত যোগ্যতার কাগজ, আরও কাগজ নিয়ে এসেছি। আমরা পুরনো নাগরিক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget