এক্সপ্লোর

SIR in West Bengal: SIR-এ এখনও পর্যন্ত ৪৬ লক্ষ ২০ হাজার নাম 'বাদ' রাজ্যে, মৃত ভোটারে এগিয়ে কোন জেলা, জানাল নির্বাচন কমিশন

SIR in Bengal: মৃত ভোটারের সংখ্যা কলকাতা উত্তরেই সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে।

রুমা পাল, কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR-এর কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আর তাতে এখনও পর্যন্ত ৪৬ লক্ষ ২০ হাজার নাম 'বাদ' যেতে পারে বলে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এর মধ্যে মৃত ভোটার হিসেবে ২২ লক্ষ ২৮ হাজারের নাম চিহ্নিত করা হয়েছে। নিখোঁজ হিসেবে চিহ্নিত হয়েছে ৬ লক্ষ ৪১ হাজার নাম। স্থানান্তরিত হয়েছেন, এমন ১৬ লক্ষ ২২ হাজার নাম চিহ্নিত করা হয়েছে। ডু্প্লিকেট ভোটার হিসেবে ১ লক্ষ ৫ হাজার নাম পেয়েছে কমিশন। (SIR in Bengal)

মৃত ভোটার সবচেয়ে বেশি কোথায়?

মৃত ভোটারের সংখ্যা কলকাতা উত্তরেই সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে। সেখানে মৃত ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৭৬।  এখনও পর্যন্ত কলকাতা দক্ষিণে ৫৪ হাজার ৯৮৫ জন মৃত ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ৭৯ হাজার মৃত ভোটারের খোঁজ মিলেছে।
এর পরই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ২ লক্ষ ৮৮ হাজার মৃত ভোটার পাওয়া গিয়েছে। মৃত ভোটারের সংখ্যা সবচেয়ে কম পূর্ব মেদিনীপুরে, ৫৯ হাজার ৮০০। (SIR in West Bengal)

২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই যাঁদের, তাঁদের তথ্য পুনরায় যাচাইয়ের নির্দেশ

২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকাদের উপর বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের তথ্য আবারও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে তারা। যেসব বুথে 'নট ভেরিফায়েডে'র সংখ্যা বেশি, সেখানে পর্যবেক্ষকদের চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বাবার নাম না থাকলে, মা-দাদুর তথ্য দিয়ে ম্যাপিংয়ের নির্দেশ দিয়েছে কমিশন।

  • SIR-এ এখনও পর্যন্ত ৪৬ লক্ষ ২০ হাজার নাম 'বাদ' যেতে পারে বলে চিহ্নিত করা হয়েছে
  • মৃত ভোটার হিসেবে ২২ লক্ষ ২৮ হাজারের নাম চিহ্নিত
  • নিখোঁজ হিসেবে ৬ লক্ষ ৪১ হাজারের নাম চিহ্নিত
  • স্থানান্তরিত হিসেবে ১৬ লক্ষ ২২ হাজারের নাম চিহ্নিত
  • ডুপ্লিকেট ভোটার হিসেবে ১ লক্ষ ৫হাজারের নাম চিহ্নিত
  • মৃত ভোটার সব চেয়ে বেশি কলকাতা উত্তরে, ১ লক্ষ ৪ হাজার ৭৬
  • এখনও পর্যন্ত কলকাতা দক্ষিণে ৫৪ হাজার ৯৮৫জন মৃত ভোটারের হদিশ
  • এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ৭৯ হাজার মৃত ভোটারের হদিশ
  • তারপরেই উত্তর ২৪ পরগনা, ২ লক্ষ ৮৮ হাজার মৃত ভোটারের হদিশ
  • মৃত ভোটারের সংখ্যা সবচেয়ে কম পূর্ব মেদিনীপুরে, ৫৯ হাজার ৮০০

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল না, যাঁরা মা-বাবা বা আত্মীয়স্বজনের নামের সঙ্গে ম্যাপিং করিয়েছিলেন, তাঁদের তথ্য় আবারও যাচাই করতে হবে। হাইরাইজ বিল্ডিংগুলিতে বুথ গড়ার কথা বার বার বলছিল কমিশন, সেখানে অনীহা চোখে পড়ছিল। সে নিয়েও কমিশন নির্দেশ দিয়েছে নতুন করে। বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া, হুগলি-র মতো জায়গায় হাইরাইজ বিল্ডিংগুলিতে বুথ করার মতো জায়গা আছে কি না তথ্য দিতে হবে ৬ ডিসেম্বরের মধ্যে।

২২০৮ নয়, ৪৮০ বুথেই শুধু মৃত, ডুপ্লিকেট ও স্থানান্তরিত ভোটার নেই

অন্য দিকে, ২২০৮টি বুথ থেকে এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়ে ফিরেছিল। কোনও মৃত ভোটার ছিল না বলে দেখা গিয়েছিল আগে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ৪৮০টি বুথেই শুধু মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং স্থানান্তরিত ভোটার নেই। অর্থাৎ যখন যেমন রিপোর্ট আসছে, সেই নিয়ে বিচার বিবেচনা হচ্ছে পুনরায়। সমস্ত অভিযোগ নিরসনের চেষ্টাও চলছে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী BLO-দের নিয়ে অভিযোগ করেছেন। তা নিয়েও রিপোর্ট তলব করেছে কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget