এক্সপ্লোর

KMC Agitation: ডিএ সহ অন্যান্য দাবিতে কলকাতা পুরসভার ভিতরে অবস্থান-বিক্ষোভ

Kolkata News: পুরসভার ভিতরে টানা অবস্থান-বিক্ষোভে অনুমতি দেয়নি পুরসভা। শুধুমাত্র টিফিনের বিরতিতে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ডিএ সহ অন্যান্য দাবিতে কলকাতা পুরসভার ভিতরে অবস্থান-বিক্ষোভ। বাম সমর্থিত ক্লার্কস ইউনিয়নের ডাকে কর্মবিরতি। টানা দুদিনের অবস্থান-বিক্ষোভ এবং কর্মবিরতির কর্মসূচি। পুরসভার ভিতরে টানা অবস্থান-বিক্ষোভে অনুমতি দেয়নি পুরসভা। শুধুমাত্র টিফিনের বিরতিতে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়। অনুমতি না মেলায় পুলিশ জোর করে বিক্ষোভকারীদের তুলে দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা।

বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলন অব্যাহত: বকেয়া DA-র দাবিতে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান আজ ২৮ দিনে পড়ল। অনশনের ১৪ তম দিনে অসুস্থ সুজাতা সাহা নামে আরও এক আন্দোলনকারী।  বকেয়া DA-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। অবস্থান-বিক্ষোভ, অনশন, টানা ২ দিনের কর্মবিরতি, ধিক্কার দিবসের পর আগামী ১০ মার্চ রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ধর্মঘটে সামিল হতে অনুরোধ করা হয়েছে।

অবস্থান বিক্ষোভ, অনশন, টানা দু-দিনের কর্মবিরতি, ধিক্কার দিবসের পর এবার রাজ্যের সব সরকারি দফতরে ধর্মঘটের ডাক। বকেয়া ডিএ-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে, সংগ্রামী যৌথ মঞ্চ। তবে প্রথমে ৯ মার্চ ধর্মঘটের দিন ঘোষণা করা হলেও, পরে তা একদিন পিছিয়ে ১০ তারিখ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৯ মার্চ, মাধ্যমিকের শারীরশিক্ষা ও মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা রয়েছে। ফলে সেদিন প্রায় ১ লক্ষ ৬৩ হাজার পড়ুয়ার পরীক্ষা দেওয়ার কথা।  এই প্রেক্ষাপটেই এদিন ধর্মঘট একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে সংগ্রামী যৌথ মঞ্চ।

ঝাঁঝ বাড়ছে আন্দোলনের: বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে বৃহস্পতি ও শুক্রবার অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি পালন করার কথা ঘোষণা করেছে কলকাতা পুরসভার কর্মীদের বামপন্থী সংগঠন KMC ক্লার্কস ইউনিয়ন। অন্যদিকে, বকেয়া ডিএ এবং মোদি সরকারের শিক্ষানীতি রুপায়নের দাবিতে ১০ মার্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে আরএসএস প্রভাবিত শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ। ওই দিন কলেজ স্ট্রিট থেকে জমায়েত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।                             

আরও পড়ুন: Birbhum News: বোমা বিস্ফোরণে জখম ৪ শিশু, কাটছে না আতঙ্ক মল্লারপুরের গ্রামে

সেরা শিরোনাম

Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget