এক্সপ্লোর

Sitalkuchi Firing Case: শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

Sitalkuchi Firing Case: গত বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটের দিন ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোড় পাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলির ১২৬ নম্বর বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে  মৃত্যু হয় ৪ জনের।

সৌভিক মজুমদার, কলকাতা:  শীতলকুচি গুলিকাণ্ডের (Sitalkuchi Firing Case) তদন্তের অগ্রগতি নিয়ে এবার রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (High Court) ।এদিকে আজ শুনানিতে CISF-এর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে রাজ্য। ২১ ফেব্রুয়ারির মধ্যে দু’পক্ষকেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বিধানসভা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার তদন্ত কোন পর্যায়ে রয়েছে? CID ও CISF-কে রিপোর্ট পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটের দিন ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোড় পাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলির ১২৬ নম্বর বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে  মৃত্যু হয় ৪ জনের। যা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় বয়ে যায়। কোচবিহারে রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছিলেন। এভাবে গুলি চালনার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ-রাজনীতি। 

বিধানসভা ভোট মিটে যাওয়ার পর এই ঘটনার তদন্তভার যায় CID-র হাতে। এ নিয়ে কলকাতা হাইকোর্টেও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সোমবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। এদিন প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে জিজ্ঞেস করেন, শীতলকুচি গুলিকাণ্ডের তদন্ত কোন পর্যায়ে রয়েছে? এখনও পর্যন্ত তদন্তে কী অগ্রগতি হয়েছে? 
উত্তরে রাজ্যের আইনজীবী জানান, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এ নিয়ে ৩টি মামলা দায়ের হয়েছে। কিন্তু CISF তদন্তে সাহায্য করছে না। সেই কারণে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া সম্ভব হচ্ছে না। এরপর বিচারপতি কেন্দ্রের আইনজীবীকে বলেন, রাজ্যের এই অভিযোগের ভিত্তিতে তাঁদের কী মত রয়েছে তা জানাতে। t

পাশাপাশি তদন্তের অগ্রগতি নিয়ে CID-কেও ২১ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেন প্রধান বিচারপতি।ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget