এক্সপ্লোর

Howrah News:নেশা করতে টাকা না দেওয়ায় মাকে খুনের চেষ্টার অভিযোগ, লিলুয়ায় ধৃত ছেলে

Son Arrested:নেশা করতে টাকা না দেওয়ায় মাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। লিলুয়ার ঘটনা। মাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলেকে।

সুনীত হালদার, হাওড়া: নেশা (Addiction) করতে টাকা না দেওয়ায় মাকে খুনের (Son Attempted To Kill Mother) চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। লিলুয়ার (Howrah news) ঘটনা। মাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলেকে। প্রাথমিক ভাবে খবর, নেশা করতে টাকা না দেওয়ায় মাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ রয়েছে ছেলের বিরুদ্ধে। রক্তমাখা ছুরি উদ্ধার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জখম মহিলা।

নতুন নয়...
গত কয়েক বছরে রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্যেই এই ধরনের ঘটনার কথা শোনা গিয়েছে। বছরপাঁচেক আগে হাওড়াতেই যেমন কিছুটা এক ধরনের অভিযোগ ওঠে। ২০১৮ সালের ওই ঘটনাটি ঘটেছিল হাওড় ময়দানে। অভিযোগ ছিল, নেশা করতে নিষেধ করায় একই কারণে মা-কে খুন করে ছেলে। ঘটনাস্থল হাওড়া ময়দানের কাছে ঘাটমাঝি লেন। ৫৮ বছরের শোভা ভৌমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ার পরই গোটা ঘটনা নিয়ে হইচই শুরু হয়। প্রৌঢ়ার মাথার পিছনে গভীর ক্ষতের আঘাত ছিল। প্রৌঢ়া মা-কে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় ছেলে অভিজিৎকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বছর ৩০-এর অভিজিৎ কোনও কাজ করত না। সব সময় নেশা করে থাকত। ছোট দোকান চালিয়ে সংসার টানতেন মা। প্রতিবেশীদের দাবি, নেশার টাকা দিতে না চাওয়ায়, ছেলের সঙ্গে প্রায়ই অশান্তি হত প্রৌঢ়ার। তার নামে দোকান লিখে দেওয়ার জন্যও ছেলে মাকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। পুলিশেরও অনুমান, নেশার টাকা না পেয়েই মা-কে খুন করেছিল ছেলে। এই ঘটনার ঠিক আগের মাসে, একই ঘটনা ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। মদ্যপান করতে নিষেধ করেছিলেন বলে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। হাওড়ার ঘটনায় নেশার টাকা দিতে না চাওয়ায় মা-কে খুনের অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ জানিয়েছিল, অতীতেও মাদক মামলায় জেলে গিয়েছিল ধৃত অভিজিত্‍।
২০১৭ সালে নেশার টাকা না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানা এলাকার হাসপাতাল পাড়ায়। মৃতের নাম অলোক ঘোষ। সূত্রের খবর, ঘটনার দিন রাত ১০টা নাগাদ মদ কেনার জন্য বাবার কাছে দেড় হাজার টাকা চেয়েছিল অভিযুক্ত, বছর ২২-এর ভিকি ঘোষ। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় বাড়িতেই বাবাকে ওই যুবক মারধর করে বলে অভিযোগ। প্রতিবেশীরা পরে অলোক ঘোষকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন:রাস্তা তৈরিতেও তোলাবাজির অভিযোগ! আক্রান্ত তৃণমূলেরই কাউন্সিলর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget