এক্সপ্লোর

Soumitra Khan: 'রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন', অমিত শাহকে চিঠি সৌমিত্র খাঁ-র

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন বিজেপি সাংসদের। চিঠি দিয়ে অমিত শাহের কাছে আবেদন জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

হাওড়া: পয়গম্বর-বিতর্কে হাওড়ায় বিক্ষোভ-অবরোধের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে অমিত শা-কে চিঠি লিখলেন সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপির সহ সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন, হাওড়ার একাধিক এলাকায় কার্ফু জারি করা হয়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা। এই পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

 

পয়গম্বর বিতর্কে হাওড়ার পাঁচলায় (Panchla) আজ দফায় দফায় উত্তেজনা। অভিযোগ, প্রথমে পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা অভিযোগ ওঠে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরে পাঁচলা বাজারের কাছে কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। 

আর হাওড়ার এই সার্বিক ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ (Political Tussel)! হাওড়ায় (Howrah) তাণ্ডবের ঘটনায় বিজেপি-কে কাঠগড়ায় তুলে ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লেখেন, আগেও বলেছি, দু’ দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?

মুখ্যমন্ত্রীর ট্যুইটকে রিট্যুইট করে পাল্টা শুভেন্দু অধিকারী লেখেন, ছেড়ে দিন, কঠোর ব্যবস্থা নেবেন আপনি! কেন মিছে ধমক দিচ্ছেন! সবে কিছু দোকানপাট লুটেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোমা ছুড়েছে, থানায় পাথর মেরেছে, রেল স্টেশন ভাঙচুর করেছে। আপনিই তো বলেন ‘‘...লাথি খেতে হয়’’

বিজেপি কোনও পাপ করেনি, আপনার পাপের ফল আজ ভুগতে হচ্ছে জনগণকে। এরই মধ্যে হাওড়ায় তাণ্ডবের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

সেরা শিরোনাম

Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget