এক্সপ্লোর

Kali Puja: 'কালীমূর্তি ভাঙা হচ্ছে বাংলায়, আর সরকার চুপ', প্রতিমা প্রিজন ভ্যানে! আক্রমণ সুকান্ত-শমীকের, মুঘলদের সঙ্গে তুলনা টানলেন শুভেন্দু!

Kali Idol Vandelised:সুকান্ত মজুমদার এই ছবি পোস্ট করে লেখেন, 'মা কালীর প্রতিমা প্রিজন ভ্যানে! এই ঘটনা নিন্দনীয়। লজ্জায় প্রতিটা ভক্তের মাথা নিচু হয়ে গেছে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড, একজনকে গ্রেফতার।
  • ভ্যানের ওপর ভাঙা মূর্তি রেখে রাস্তা অবরোধ, পুলিশের সামনে ধিক্কার স্লোগান।
  • বিজেপি নেতাদের সমালোচনার মুখে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন।
  • পুলিশের হস্তক্ষেপ ও বলপ্রয়োগের পর মূর্তির বিসর্জনের ব্যবস্থা।
  • রাজ্য পুলিশের আশ্বাস, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা ঘিরে ধুন্ধুমারকাণ্ড। কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে কাকদ্বীপে অশান্তির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। ভ্যানের ওপর ভাঙা মূর্তি রেখে রাস্তা আটকে চলে বিক্ষোভ-অবরোধ। পুলিশের সামনেই ওঠে ধিক্কার স্লোগান।  পরিস্থিতি এমন দাঁড়ায় শেষ অবধি হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।

সুকান্ত মজুমদার এই ছবি পোস্ট করে লেখেন, 'মা কালীর প্রতিমা প্রিজন ভ্যানে! এই ঘটনা নিন্দনীয়। লজ্জায় প্রতিটা ভক্তের মাথা নিচু হয়ে গেছে। 

এমনকী, এই ছবি পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য লেখেন, ' ভোরবেলায় গ্রামের মানুষ দেখেন মা কালীর প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের মন্দিরে আঘাত হচ্ছে, প্রতিমা ভাঙা হচ্ছে, অথচ সরকার চুপ। এই রাজ্য়ে কি হিন্দুদের অনুভূতির কোনও মূল্য নেই? তৃণমূল কংগ্রেস যতই ঢেকে রাখতে চাক, মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে - এই রাজ্যে হিনদুরা নিরাপদ নয়, কারণ সরকার চোখ বুজে আছে।' 

এই ইস্যুতে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি লিখেছেন, 'দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালীঠাকুরের মাথা বাদ চলে গেছে। হিন্দুস্তানে কেন এমন জিনিস হবে? মুঘল-পাঠানরাও সরাসরি হিন্দু ধর্ম, মন্দিরকে শেষ করতে পারেননি, যাঁরা এখন চেষ্টা করছেন, তাঁরাও পারবেন না

এই ছবি পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, 'মমতা বন্দোপাধ্যায়ের লজ্জাজনক রাজনীতির কারণে বাংলার প্রতিটি হিন্দু আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।' 

এদিকে, কাকদ্বীপে মূর্তি ভাঙা প্রসঙ্গে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, 'কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে বুধবার সকালে একটি মন্দিরে কালী মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া যায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'                                    

এদিকে, 'স্থানীয়রা ভাঙা মূর্তি নিয়ে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায় এবং বিসর্জনে বাধা দেয়। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তখন পুলিশ বিক্ষোভকারীদের সরাতে ন্যূনতম বলপ্রয়োগ করে। এরপর মূর্তির বিসর্জনের ব্যবস্থা করা হয়।                                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget