এক্সপ্লোর

Tiger Fear: ‘আলো ফেলতেই দেখি বসে আছে রাস্তায়, জ্বলজ্বল করছে চোখ’, এবার বাঘের আতঙ্ক রায়দিঘিতে

South 24 Paraganas News: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বাসিন্দা পঞ্চানন হালদার বলেছেন, আমি ভেড়ি পাহারা দিতে যাচ্ছিলাম। আলো জ্বাললাম, দেখি রাস্তায় শুয়ে আছে বাঘ। চোখ জ্বলজ্বল করছে।

 

জয়দীপ হালদার, রায়দিঘি ( দক্ষিণ ২৪ পরগনা):  গত ২ মাসে এই নিয়ে ষষ্ঠবার, ফের ত্রাস ছড়াল ডোরাকাটা। গোসাবা ও পাথরপ্রতিমার পর এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) রায়দিঘিতে (Raidighi) বাঘের আতঙ্ক (Tiger Fear)। নদীর চরে মিলেছে বাঘের পায়ের ছাপ। রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছেন বন আধিকারিক ও কর্মীরা।

ফের নদীর চরে পায়ের ছাপ!রাস্তার ওপর বাঘ দেখার দাবি!আর এসব ঘিরেই, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দমকল গ্রামে ছড়াল বাঘের আতঙ্ক! গত ২ মাসের মধ্যে এই নিয়ে ৬ বার। স্থানীয় এক গ্রামবাসীর দাবি, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ভেড়ি পাহারা দিতে যাওয়ার সময় রাস্তার উপরেই বাঘকে শুয়ে থাকতে দেখে চমকে ওঠেন তিনি।

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বাসিন্দা পঞ্চানন হালদার বলেছেন, আমি ভেড়ি পাহারা দিতে যাচ্ছিলাম। আলো জ্বাললাম, দেখি রাস্তায় শুয়ে আছে বাঘ। চোখ জ্বলজ্বল করছে। মাটিতে লাঠি মারলাম। চিৎকার করলাম। বাঘটা লাফ দিয়ে জঙ্গলের দিকে চলে গেল।

রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মী ও আধিকারিকরা। আসে পুলিশও। রাত পাহারা শুরু করেন গ্রামবাসীরা‍। শুক্রবার ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান বন কর্মীরা। নদী লাগোয়া জঙ্গলে ঢুকে বাঘের খোঁজ চালান তাঁরা। বাঘের দেখা না মিললেও আতঙ্ক কাটেনি গ্রামবাসীদের। স্থানীয়  বাসিন্দা ইয়াসিন গাজি বলেছেন, আমরা বাঁশ-লাঠি নিয়ে পাহারা দিচ্ছি। বাঘের খোঁজ চলছে। খুব আতঙ্কে রয়েছি। 

জেলার মুখ্য বন আধিকারিক জানিয়েছেন, বাঘের খোঁজে তল্লাশি চলছে। তবে মনে হচ্ছে বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে। 

এর আগে গোসাবার সাতজেলিয়া, লাহিড়িপুর...কুমিরমারি ...বালি ...পাথরপ্রতিমার শ্রীপতিনগরে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। কয়েক জায়গায় বাঘ ধরাও পড়ে। 

তবে কুলতলি ও গোসাবার একাধিক গ্রামে বারবার বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটলেও রায়দিঘিতে কখনও সেই ঘটনা ঘটেনি। তবে কি দীর্ঘক্ষণ নদীতে সাঁতার কেটে গ্রামে এসেছে বাঘ? এই প্রশ্নও ভাবাচ্ছে বন আধিকারিকদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget