এক্সপ্লোর

Sagar News: কাটারি কিনে এনে ঘুমন্ত স্ত্রীকে এলোপাথাড়ি কোপ, হাড়হিম করা ঘটনা সাগরে, পলাতক স্বামী

South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার সাগরের ঘটনা।

গৌতম মণ্ডল, সাগর: হাড়হিম করা খুনের ঘটনা এবার সাগরে। দাম্পত্যে টানাপোড়েনের জেরে গলা কেটে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গলা এবং মাথায় তিনি কোপ বসান বলে অভিযোগ। বিষয়টি সামনে আসার পর থেকেই গা ঢাকা দিয়ে রয়েছেন অভিযুক্ত ব্যক্তি। নিহত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। (South 24 Parganas News)

দক্ষিণ ২৪ পরগনার সাগরের ঘটনা। বছর পাঁচেক আগে রায়দিঘির পূর্ব শিকারপুরের বাসিন্দা শুকদেব নাইয়ার সঙ্গে বিয়ে হয় সাগরের মুড়িগঙ্গা-১ নং গ্রাম পঞ্চায়েতের পাখিরালা গ্রামের বাসিন্দা অনিমা মণ্ডল নাইয়ার। তাঁদের বছর চারেকের এক সন্তানও রয়েছে। এরই মধ্যে, বছর দুয়েক আগে দ্বিতীয় বার বিয়ে করেন শুকদেব।  সেই নিয়ে অনিমার সঙ্গে অশান্তি চরমে ওঠে। (Sagar News)

স্থানীয়দের দাবি, অনিমার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতেন শুকদেব। দিনের পর দিন এমন চলতে থাকায়, একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনিমা। সেই মতো একমাত্র সন্তানকে কোলে নিয়ে রায়দিঘির শ্বশুরবাড়ি থেকে সাগরে নিজের বাপের বাড়িতে গিয়ে ওঠেন। সেই থেকে বাপের বাড়িতেই ছিলেন অনিমা। 

আরও পড়ুন: Sandeshkhali Incident:দুই মন্ত্রী ফিরতেই শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে পোস্টার এলাকায়

কিন্তু ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে সম্প্রতি ফের উদয় হন শুকদেব। বার বার একই আর্জি জানাতে থাকেন। ছেলেকে নিজের কাছে নিয়ে যেতে চান বলে জানান। এমনকি সাগরে এক আত্মীয়ের বাড়িতেও থাকতে শুরু করেন তিনি। রবিবার সকালে বাপের বাড়িতে একাই ছিলেন অনিমা। সেই সময়ই অতর্কিতে শুকদেব হামলা চালান বলে অভিযোগ। 

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার একাই ছিলেন অনিমা। ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সেই সময় ঘুমন্ত অবস্থাতেই অনিমাকে কোপাতে শুরু করেন শুকদেব। গলায়, মাথায় এলোপাথাড়ি কোপ বসাতে থাকেন কাটারি দিয়ে। যত ক্ষণে পাড়া-পড়শিরা টের পান, তত ক্ষণে সাই সাইকেলে চেপে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন শুকদেব। এখনও পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। 

অনিমার পড়শিরাও থানায় খবর দেন। তার পর ঘটনাস্থলে এসে পৌঁছন সাগরের ওসি শুভেন্দু দাস এবং বিশাল পুলিশ বাহিনী। অনিমার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গতকালই স্থানীয় বাজার থেকে একটি কাটারি কেনেন শুকদেব। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget