এক্সপ্লোর

South 24 Pargana: বাসন্তীতে ভোটের আগের দিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী

South 24 Pargana News: এছারাও এলাকার প্রায় শতাধিক বিজেপি প্রার্থী জোড়া ফুলের পতাকা এদিন হাতে তুলে নেন। তৃণমূলের উন্নয়নের কথা মাথায় রেখেই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি।

শান্তনু নস্কর, বাসন্তী: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিধানসভা নির্বাচনের প্রার্থী সহ শতাধিক কর্মী। পঞ্চায়েত নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগেই বিজেপিতে ভাঙন। এবার বাসন্তীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির গত বিধানসভা ভোটের প্রার্থী রমেশ মাঝি। রমেশ ছাড়াও নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৩৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী সন্ধ্যা মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। 

এছারাও এলাকার প্রায় শতাধিক বিজেপি প্রার্থী জোড়া ফুলের পতাকা এদিন হাতে তুলে নেন। তৃণমূলের উন্নয়নের কথা মাথায় রেখেই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি নবাগত তৃণমূল কর্মীদের। যদিও এই দাবি মানতে চাননি বাসন্তী ব্লকের বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই যেভাবে শাসকদল বিজেপি কর্মী, প্রার্থীদের উপর হামলা করছে তাতে এই বিজেপি কর্মী, প্রার্থীরা বাধ্য হয়েই তাঁদের কাছে আত্মসমর্পণ করেছে।

ভোটের আগের দিন গুলিতে মৃত ব্যবসায়ী

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগের দিন একে অপরের গুলিতে মৃত ব্যবসায়ী, আহত এক। পলাতক তাঁদের এক সঙ্গী। ব্যবসায়িক বিবাদের জেরেই খুন বলে অনুমান পুলিশের। ঘটনাস্থল থেকে উদ্ধার ২টি বাইক, একটি আগ্নেয়াস্ত্র ও একটি গুলির খোল। শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা।  

ঘাসজমিতে ঘাড় গোঁজা অবস্থায় পড়ে আছে একটি দেহ। পাশে মোটরবাইক। রক্তে ভিজে গিয়েছে গোটা শরীর। বাঁ হাতের উল্কি করা অংশের চামড়া উঠে গিয়েছে অনেকটা। গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন। 

শনিবার রাজ্যে (West BENGAL) পঞ্চায়েত ভোট। তার আগে শুক্রবার সকালে এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন উত্তর ২৪ পরগনার বনগাঁর বিলের মাঠ এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, গুলির শব্দ শুনে তাঁরা ছুটে এই ঘটনা দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মৃতের দেহ উদ্ধার করে। আহতকে নিয়ে যাওয়া হয় জীবনরতন ধর মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে পাঠানো হয় আরজি করে। ভোটের আগে বনগাঁর বিলের মাঠ এলাকায় শ্যুট আউট! নিহত এক, আহত এক।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, প্রতাপ মণ্ডল(৪৩) নামে এক ব্যক্তিকে। তাঁর বাড়ি গাইঘাটা থানার বকচড়ায়। মৃত ব্যক্তির নাম, বিশ্বনাথ দে (৫০)। তিনি হাবড়ার আক্রমপু খড়ের মাঠ এলাকার বাসিন্দা ছিলেন।  পুলিশ জানতে পেরেছে, প্রতাপ, বিশ্বনাথ ও বিশ্বনাথের আত্মীয় কৃষ্ণ সরকারের জমি, বাড়ি ও মাটির ব্যবসা।

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget