এক্সপ্লোর

South 24 Pargana News: ‘মরিচঝাঁপি চলো’র ডাক বিজেপির তফশিলি মোর্চার, তুঙ্গে রাজনৈতিক তরজা

এই ইস্যুতে নাম না করে নিজের দল বিজেপিকেও আক্রমণ করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর! এবার বিজেপির নজরে সুন্দরবনের মরিচঝাঁপি।

হিন্দোল দে, রানা দাস ও রঞ্জিত হালদার, মরিচঝাঁপি: আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ‘মরিচঝাঁপি চলো’র ডাক দিয়েছে বিজেপির (BJP) তফশিলি মোর্চা। ওই দিন ৪২টি সাংগঠনিক জেলায় মৌন মিছিল করবে বিজেপি। যা নিয়ে, তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। CAA এখনও কার্যকর না হওয়ায়, চাপ বাড়ছে বিজেপির (BJP) অন্দরে!

এই ইস্যুতে নাম না করে নিজের দল বিজেপিকেও (BJP) আক্রমণ করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)! এবার বিজেপির নজরে সুন্দরবনের মরিচঝাঁপি।

আরও পড়ুন: South 24 Parganas: ক্যানিং মহকুমা হাসপাতালের কোয়ার্টারে দুঃসাহসিক চুরি

১৯৭৯ সালের জানুয়ারিতে, মরিচঝাঁপিতে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের হত্যার অভিযোগ ওঠে। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু (Jyoti Basu)। ২৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই হত্যাকাণ্ড চলে বলে অভিযোগ ওঠে।

এই প্রেক্ষাপটে, ৩১ জানুয়ারি, সোমবার দক্ষিণ ২৪ পরগনার ‘মরিচঝাঁপি চলো’র ডাক দিয়েছে বিজেপির তফশিলি মোর্চা। ওই দিন ৪২টি সাংগঠনিক জেলায় মৌন মিছিল করবে বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে খবর, হুগলিতে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন: WB News Live Updates: মহাত্মা গাঁধীর মৃত্যুদিনে ব্যারাকপুরে রাজ্যপালের ডাকেও মঞ্চে উঠলেন না বনমন্ত্রী

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর কথায়, মরিচঝাঁপির ঘটনাকে মানুষ যেন না ভুলে যায়, ছিন্নমূল মানুষের উপর কী পরিকল্পিত হত্যা। ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল মানুষদের নাগরিকত্ব দেওয়া বিজেপির নীতিগত অবস্থান। বিজেপির ‘মরিচঝাঁপি চলো’র ডাকতুঙ্গে রাজনৈতিক তরজা।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষের দাবি, বিজেপি দেশেহারা, বিদ্রোহ হচ্ছে। এসব থেকে নজর ঘোরাতে একটা করে কর্মসূচি ঘোষণা করছে।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, বিজেপির প্রশ্রয়ে তৃণমূলের সরকার এসেছে। এতদিন ধরে কি করল। সব মিলিয়ে বিজেপির মরিচঝাঁপি আন্দোলন নিয়ে, তুঙ্গে রাজনৈতিক তরজা।

সেরা শিরোনাম

Anubrata Monadal : অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget