এক্সপ্লোর

নিকাশি নিয়ে দুই পাড়ায় বিবাদ! ভাঙড়ে ব্য়াপক বোমাবাজি, চলল গুলি

দিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

ভাঙড়: নিকাশি নিয়ে দুই পাড়ার বিবাদ ঘিরে ভাঙড়ের ভোগালিতে চলল গুলি, এলাকায় বোমাবাজি। লাঠির ঘায়ে মাথা ফাটে একজনের। ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। খবর পেয়ে এলাকায় গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে কাশীপুর থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।

বাগজোলা খালের ধারে পাশাপাশি বানিয়াড়া ও চিলেতলা গ্রাম। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে চাষের জমিতে জল জমে। অভিযোগ, জমা জল বের করতে রাস্তা কেটে নালা বানিয়ে নেন চিলেতলা গ্রামের বাসিন্দারা। বানিয়াড়ার বাসিন্দারা এনিয়ে আপত্তি জানান। তার জেরেই গতকাল দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। অভিযোগ, গুলি চলে, শুরু হয় বোমাবাজি। কাশীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিজেপির কটাক্ষ, তৃণমূল জমানায় নিকাশি নিয়েও দুষ্কৃতীরাজ চলছে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

উল্লেখ্য নির্বাচনের আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে আজঅ। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাত ১১টা নাগাদ সিপিএম কর্মী মোজাফ্ফর হোসেনের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে আজ সকালে দলীয় কর্মীর বাড়িতে যান সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী মুদাস্সর হোসেন। হামলার নেপথ্যে তৃণমূল, দাবি বাম প্রার্থীর। 

রাতের খাওয়া-দাওয়া সেরে সবে ঘুমোতে যাচ্ছিলেন সিপিএম কর্মী মোজাফ্ফর হোসেন। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত তখন ১১টা।   আচমকাই বোমাবাজির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রথমে বুঝতে না পারলেও, পরে মোজাফ্ফর বোঝেন অন্য কোথাও না, বোমাবাজি হয়েছে তাঁর বাড়ির ছাদ লক্ষ্য করেই।

এভাবে উপনির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সকালে, তাঁর বাড়িতে যান সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী। নামু চাচণ্ড গ্রামের সিপিএম কর্মী মোজাফফর হোসেনের দাবি, নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাওয়াতেই ভয় দেখাতে এই হামলা করা হয়েছে।  সামসেরগঞ্জের ধূলিয়ান ডিওয়াইএফআই লোকাল কমিটির এই সদস্যর অভিযোগ, নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাওয়াতেই ভয় দেখাতে এই হামলা করা হয়েছে। রাতে হামলা করেছে। ২ জন এসেছিল।

আরও পড়ুন: Malda: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

আরও পড়ুন: Murshidabad Samsherganj Poll: সামশেরগঞ্জে ভোটের আগে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget