এক্সপ্লোর

South 24 Pargana News : মর্মান্তিক ঘটনা গোসাবায়, চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু তরুণীর

মর্মান্তিক ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়।  কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হয়েছিল ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। 

 

দক্ষিণ ২৪ পরগনা :  মেলার আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। মর্মান্তিক ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়।  কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হয়েছিল ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা।                  

মেলায় বিদ্যুৎ-চালিত নাগরদোলায় উঠেছিলেন কুমিরমারির বাসিন্দা তিন তরুণী। স্থানীয় সূত্রে খবর, আচমকা চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়েন তাঁরা।  গুরুতর জখম হন সায়ন্তনী মণ্ডল নামে এক তরুণী। আশঙ্কাজনক অবস্থায় বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে তাঁর মৃত্যু হয়। নাগরদোলার মালিক অমল বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।   

কুমিরমারী GP-র উদ্দ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এদিন । সেই সঙ্গে আয়োজিত হয়েছিস ৫দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। সোমবার রাতে সেখানে অতিথি ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর অনুষ্ঠান দেখতে সেদিন প্রচুর মানুষের সমাগম হয়। তাই অনুষ্ঠান মঞ্চ সংলগ্ন  মেলাতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। বিদ্যুৎচালিত নাগরদোলার সামনেও ছিল লম্বা লাইন। 

সূত্রের খবর, নাগরদোলায় উঠেছিলেন সায়ন্তনী , মানসী , ও টুম্পা মণ্ডল নামে তিন তরুণী।  নাগরদোলা চড়ার সময়ই এই তিনজন ছিটকে পড়ে যায়। গুরুতর আহত হন সায়ন্তনী । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় বেলভিউ নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। এলাকায় নেমেছে শোকের  ছায়া।   

গত বছর অনুরূপ একটি ঘটনা মর্মান্তিক পরিণতি হয় এক মহিলার। দক্ষিণ ২৪ পরগনারই বারুইপুরে শীতকালীন মিলন মেলায় সেই নাগরদোলা থেকে পড়েই ঘটে যায় দুর্ঘটনা। নাগরদোলা থেকে পড়ে মাথা ফাটে এক মহিলার, নাক ফাটে এক কিশোরীর। আহতদের পরিবারের দাবি ছিল, নাগরদোলা ঠিকমতো চালানো হয়নি। তাই এই মর্মান্তিক পরিণতি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল অন্যরকম।  নাগরদোলায় উঠেই মোবাইল ফোন বের করে ভিডিও করতে থাকেন ওই মহিলা। এই সেলফির নেশারই বলি তিনি।  নাগরদোলায় যান্ত্রিক ত্রুটি নাকি সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা? গোসাবার ঘটনাতেও উঠেছে সেই প্রশ্নই। 

তবে নাগরদোলা থেকে পড়ে দুর্ঘটনা আগেও ঘটেছে। ২০২২ সালে কলকাতার রামলীলা ময়দানে নাগরদোলা থেকে পড়ে গুরুতর আঘাত পান এক তরুণী। ২০২৩ সালে বাঁকুড়ায় নাগরদোলা দুর্ঘটনায় একজনের মৃত্যুও হয়েছিল।       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget