এক্সপ্লোর

South 24 Parganas: চোর অপবাদে ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ, চাঞ্চল্য বারুইপুরে

West Bengal News: চোর অপবাদে নাবালককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাস্থল বারুইপুরের উত্তরভাগ এলাকা। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।

রঞ্জিত হালদার, বারুইপুর: চোর অপবাদে সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুরের এক আশ্রমের বিরুদ্ধে। বাঁচাতে যাওয়ায় কিশোরের মামাকেও মারধর করা হয় বলে অভিযোগ। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত নাবালকের পরিবার। আশ্রম কর্তৃপক্ষ মুখে কুুলুপ এঁটেছে। 

পিটিয়ে মারার অভিযোগ: চোর অপবাদে নাবালককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাস্থল বারুইপুরের উত্তরভাগ এলাকা। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। মৃতের পরিবারের দাবি,মামার বাড়ি ঘুরতে এসে স্থানীয় আশ্রমে গিয়েছিল বছর পনেরোর কিশোর। অভিযোগ, ফিরে আসার পর, কাজ আছে বলে কিশোরকে ডেকে নিয়ে যায় আশ্রম কর্তৃপক্ষ। এরপর চোর অপবাদে হাত-পা বেঁধে তাকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। নাবালকের মামার দাবি, বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। কী কারণে মৃত্যু হল ওই কিশোরের? প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। 

ওই নাবালকের মা বলেন, "জিনিসপত্র চুরি করেছে, যাই করেছে তা বলে আমাকে ডাকুক, আমাকে ডেকে সেটা বলুক। ছেলে চুরি করেছে বলে কি একেবারে মেরে দেবে?একটা আশ্রমে যেখানে ৬-৮টা কুকুর থাকে, সিকিউরিটি গার্ড থাকে, কাচ ঘেরা থাকে, বাজারের মধ্যিখানে ২ তলা বিল্ডিং মতো পাঁচিল থাকে, সেখানে চুরি কীভাবে হয়?'' স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সম্ভবত তা জেনে ফেলাতেই এই খুন। যদিও নাবালকের মৃত্যু নিয়ে মন্তব্য করতে চায়নি আশ্রম কর্তৃপক্ষ। আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে নাবালকের পরিবার। 

এর আগ গত মাসে বাগুইআটি থানার (Baguiati Police Station) কাছেই বাড়ি থেকে তুুুলে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। মৃত সঞ্জীব দাস ওরফে পটলা বিধাননগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন। পরিবারের তরফে অভিযোগ করা হয়, রাস্তার আলো নিভিয়ে তৃণমূল কর্মীকে প্রথমে ইট দিয়ে মারা হয়। এরপর জখম অবস্থাতেই টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পেটানো হয়। পরিকল্পিতভাবে এই খুন করা হয় বলে অভিযোগ করা হয় পরিবারের তরফে। যদিও পুলিশ দাবি করে, মদ খেয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, ব্যক্তিগত বিবাদের জেরেই খুনের ঘটনা ঘটে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Howrah News: বিয়েবাড়ি ফেরত অটো থামিয়ে ছিনতাই, বরযাত্রীদের মারধরের অভিযোগ হাওড়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget