এক্সপ্লোর

Baruipur News: এ বার বারুইপুরে মিলল অস্ত্রভাণ্ডার, ধৃত দুই সক্রিয় বিজেপি কর্মী! জিজ্ঞাবাদে ‘স্বীকারোক্তি’

Arms Recovery: পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অজয় কয়াল এবং রাজা গায়েন। এক জনের বয়স ২১ বছর, অন্য জনের ২২।

হিন্দোল দে, সুকান্ত দাস ও রাজীব চৌধুরী,বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে জেলায় জেলায় অস্ত্রভাণ্ডারের (Arms Recovery) হদিশ মিলতে শুরু করেছে। ডানকুনি, শাসন, কলকাতার পর এ বার বারুইপুরে (Baruipur News) মিলল অস্ত্রের ভাণ্ডারের হদিশ। শুক্রবার সন্ধেয় সেখান থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি। এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এত অস্ত্র কোথা থেকে আসছে, কেন মজুত করা হচ্ছে অস্ত্র, তা জানা চেষ্টা চলছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের হদিশ মিলল অস্ত্রভাণ্ডারের

বারুইপুরের বকুলতলা থানার অন্তর্গত জীবন মণ্ডলের হাট এলাকা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আগ্নেয়াস্ত্র এবং গুলি বিক্রির জন্য়ই আনা হয়েছিল। কিন্তু কাদের কাছে অস্ত্র বিক্রি করার কথা ছিল? তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা বিজেপি-র সক্রিয় কর্মী। সভার পর জীবনতলা হাটে অস্ত্র বিক্রি করা ছক ছিল ধৃত দের। কাদের হাতে যেত অস্ত্র, কোথায় ব্যবহার করা হতো, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। 

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অজয় কয়াল এবং রাজা গায়েন। এক জনের বয়স ২১ বছর, অন্য জনের ২২। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, বিজেপি-র সক্রিয় কর্মী তাঁরা। এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, "দু’জনেই বিজেপির দুষ্কৃতী। শুভেন্দু কিছুদিন আগে এখানে এসেছিল। টাকা পয়সা দিয়ে গেছে। পুলিশকে বলব পুরো বিষয়টি খতিয়ে দেখতে।"

আরও পড়ুন: Sovandeb on DA: কেন ডিএ দিচ্ছে না রাজ্য? যুক্তি দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

এর আগে, বুধবারই শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর গুলি, অস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছিল । শুক্রবার রাতেও মুর্শিদাবাদের রেজিনগর থানার কাছ থেকে আগ্নেয়াস্ত্র-সহ বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও ২ রাউন্ড গুলি। 

জেলায় জেলায় অস্ত্রভাণ্ডার পাওয়া নিয়ে রাজনৈতিক তরজা

গত কয়েকদিনে রাজ্যের একের পর এক জেলা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা। তা নিয়েই পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ তেতে উঠছে রাজ্য রাজনীতি।  

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget