এক্সপ্লোর

South 24 Parganas: ফোন বাঁচাতে ছিনতাইকারীকে ধাওয়া, ট্রেন থেকে লাফ! গুরুতর জখম নার্স

Jump from Train:দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং লাইনের মাতলা হল্ট স্টেশনের ঘটনা।

শান্তনু নষ্কর, দক্ষিণ ২৪ পরগনা: মোবাইল বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং লাইনের মাতলা হল্ট স্টেশনের ঘটনা। 

শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ওই ট্রেনে ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের নার্স মেঘা মন্ডল। তাঁর হাতে ছিল ফোন। হাতের মোবাইল একটানে কেড়ে নিয়েছিল ছিনতাইকারী। মুহূর্তে পাল্টা পদক্ষেপ করেন নার্স। ছিনতাইকারীকে বাধা দিতেই মেঘার গলা টিপে ধরেন ছিনতাইকারী। পাল্টা ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন তিনি। মোবাইল পাওয়ার আশায় চেষ্টায় কার্পণ্য করেননি। ধস্তাধস্তির মাঝেই হাত ছেড়ে যায় মেঘার। ছিনতাইকারী ট্রেন থেকে লাফ মেরে পালাতেই তিনিও লাফ দেন, তাতেই চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর জখম হন। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কীভাবে ঘটল এই ঘটনা:
রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং হাসপাতাল থেকে ডিউটি সেরে আপ ক্যানিং শিয়ালদহ লোকালে চেপে সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন মেঘা। ট্রেন মাতলা হল্ট স্টেশনে ঢুকতেই তাঁর ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারী। সঙ্গে সঙ্গে ছিনতাইাকারীর হাত ধরে ফেলেন নার্স মেঘা মন্ডল। বেগতিক বুঝে আরেকটি হাত দিয়ে মেঘার গলা চেপে ধরে অভিযুক্ত ছিনতাইকারী। পুরো ঘটনা সহযাত্রীরা দেখলেও কেউ তখন মেঘাকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ। একসময় যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষে ওই দুষ্কৃতীর হাত ছেড়ে দেন তিনি। হাত ছাড়তেই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায় অভিযুক্ত। কিন্তু হাল ছাড়েননি তিনি। মোবাইল উদ্ধার করতে তিনি ও চোরের পিছনে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

ট্রেন থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এর আগেও ঘটেছে। নানাভাবে নানাসময় যাত্রীদের উপর হামলা হয়েছে। যার ফলে বারবার প্রশ্নের মুখে পড়েছে রেলের যাত্রী নিরাপত্তা। শিয়ালদা দক্ষিণ শাখায় প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন। সেই লাইনে এমন ঘটনায় আতঙ্কছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।

আরও পড়ুন: 'অযোগ্যদের থেকে কোটি কোটি টাকা তুলেছেন', জীবনকৃষ্ণকে আরও ৫ দিনের হেফাজতে চাইল CBI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget