এক্সপ্লোর

ISF: ধর্মতলাকাণ্ডে ISF-র দক্ষিণ ২৪ পরগনার জেলার সহ সভাপতি গ্রেফতার

ধৃত আসাদুল মোল্লা ISF-র দক্ষিণ ২৪ পরগনার জেলার সহ সভাপতি।

কলকাতা: ধর্মতলাকাণ্ডে (Dharmala) ভাঙড়ের (Bhangar) মাজেরআইট এলাকা থেকে আরও এক ISF নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। গত ২১ জানুয়ারি, ISF কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। সেই ঘটনায় গতকাল ভাঙড়ের কাশীপুর থানার সহযোগিতায় মাঝেরআইট এলাকা থেকে ISF নেতাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। ধৃত আসাদুল মোল্লা ISF-র দক্ষিণ ২৪ পরগনার জেলার সহ সভাপতি। এর আগে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। 

হাজতেই নৌশাদ: অন্যদিকে আপাতত হাজতেই থাকতে হচ্ছে নৌশাদ সিদ্দিকিকে। বিধানসভার বাজেট অধিবেশনে অংশ নেওয়ার জন্য বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইএসএফ বিধায়ক। কিন্তু, গতকাল ব্যাঙ্কশাল আদালতের বিচারক সেই আবেদন খরিজ করে দিয়ে বলেন, আইন সকলের জন্যই সমান।   

বারুইপুর মহকুমা আদালতে পেশ: পুলিশ হেফাজত শেষে আজ ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে ফের তোলা হবে বারুইপুর মহকুমা আদালতে। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ২১ জানুয়ারি, ISF-এর প্রতিষ্ঠা দিবসে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। 

প্রবাসী বাঙালি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা: জানা গিয়েছিল, বিধানসভা ভোটের আগে চেন্নাইয়ের এক প্রবাসী বাঙালি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা হয়েছিল নৌশাদ সিদ্দিকির। এমনই চাঞ্চল্যকর দাবি করল কলকাতা পুলিশ। ওই ব্যবসায়ীর কাছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেন্নাইয়ে গেল গোয়েন্দারা। এদিকে, ভাঙড়ের হাতিশালায় আইএসএফের সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। 

একাধিক গ্রেফতার: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালায় আইএসএফের সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত জহিরুল মোল্লা তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার বলে পুলিশ জানিয়েছে। ভাঙড়ের হাতিশালায় সংঘর্ষের ঘটনায় এর আগেও তৃণমূলের বুথ সভাপতি-সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। প্রশাসন চালাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রং দেখেন না, এই ঘটনা তার প্রমাণ। দাবি করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও বিধায়ক সওকত মোল্লার।   

আরও পড়ুন: Mamata Banerjee:পঞ্চায়েত ভোটের আগে পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সরকারি পরিষেবার বিশদ খতিয়ান মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
KMC Bulldozer Mission: কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ
কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ
TMC Leader Arrested: তোলাবাজির অভিযোগ, গ্রেফতার জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন
West Bengal Government Job Vacancy: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget