এক্সপ্লোর

Tiger Attack: খালে নৌকা দেখেই হানা! সুন্দরবনে বাঘের 'শিকার' মৎস্যজীবী

Sundarban Tiger Attack: বাঘ ঘাড় কামড়ে ধরতেই হাল উঁচিয়ে তাড়া করেন সঙ্গীরা। উদ্ধার করা গেলেও ফেরার পথেই মারা যায় ওই মৎস্যজীবী


শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা:
মানুষ-বন্যপ্রাণ সংঘাতের (Man Animal Conflict) আরও একটি ঘটনা। এবার সুন্দরবনে। সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের হানায় (Tiger Attack) প্রাণ গেল এক মৎস্যজীবীর। 

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা (Sundarban Coastal Police Station) এলাকার ঘটনা। ওই এলাকায় ভাইজুরি খালের কাছে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হয়েছেন এক মৎস্যজীবী। নিহতের নাম দীপক মন্ডল, বয়স ৫৮ বছর। স্থানীয় সূত্রে খবর ১ ফেব্রুয়ারি কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের মৃধাঘেরি এলাকা থেকে চারজন মৎস্যজীবি মাছ ধরতে সুন্দরবনের জঙ্গলে যায়। সোমবার দুপুরে যখন ওই চারজন মৎস্যজীবী ভাইজুরি খালের কাছে মাছ ধরছিলেন, সেই সময়েই হঠাৎ হানা দেয় বাঘ। লাগোয়া জঙ্গল থেকে বেরিয়ে এসে মৎস্যজীবীর নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। সেই সময়েই নৌকায় থাকা দীপক মণ্ডলের ঘাড়ে কামড় দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। সঙ্গে সঙ্গে বাধা দেন সঙ্গীরা। নৌকার হাল নিয়ে তড়িঘড়ি হামলায় দীপককে ছেড়ে দেয় বাঘ। শিকার ফেলেই জঙ্গলে ঢুকে যায় বাঘটি। গুরুতর জখম দীপক মণ্ডলকে নৌকায় ফিরিয়ে আনার সময় পথেই তাঁর মৃত্যু হয়। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। 

সুন্দরবনে (Sundarban Man tiger Conflict) বাঘ-মানুষ সংঘাত বহু পুরনো। একদিকে ক্রমবর্ধমান জনবসতি, অন্যদিকে জঙ্গল এলাকায় ঢুকে মাছ ধরা, মধু সংগ্রহের মতো কাজের জন্য বারবার বাঘের মুখোমুখি হতে হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। কখনও ফেন্সিং কেটে বা কাটা ফেন্সিংয়ের ফাঁক গলে জনবসতিতে চলে আসে বাঘ। শিকার হয় গৃহপালিত পশু। কখনও আবার মাছ ধরতে গিয়ে বা মধু সংগ্রহে গিয়ে বাঘের শিকার হন সাধারণ বাসিন্দারা। 

গত বছরের ডিসেম্বরেই কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছিলেন এক ব্যক্তি। নেতিধোপানির পীরখালির জঙ্গলে ওই ঘটনা ঘটেছিল। তারও আগে ঝড়খালির এক মৎস্যজীবীও বাঘের শিকার হয়েছিলেন।

সম্প্রতি সুন্দরবনের নানা এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। মৈপীঠের গৌড়ের চক গ্রামে বেশকিছু দিন ধরে চলেছিল বাঘের আতঙ্ক। পরে নদী সাঁতরে নিজের আস্তানায় ফিরেছিল বাঘ। পাথরপ্রতিমায় উপেন্দ্রনগর ঠাকুরান চরেও দেখা মিলেছিল বাঘের পায়ে দাগের। আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়

আরও পড়ুন:  লোকসভা ভোটে কত আসন পাবে BJP? বলে দিলেন মোদি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget