এক্সপ্লোর

South 24 Parganas: জেলের চপ্পলের নম্বরে 'লুকিয়ে' ঘরের ঠিকানা, ২০ বছর পর বাড়ি ফিরলেন সুরেশ

West Bengal News: চপ্পল নম্বর ২৪। আর পাঁচটা সাধারণ চপ্পলের মত দেখতে হলেও চপ্পলের উপরে দেওয়া নম্বর আর পাঁচটা সাধারণ চপ্পলের মতো নয়।

শান্তনু নস্কর, ক্যানিং: খুনের ঘটনায় ২০ বছর ধরে ছিলেন জেলে। স্মৃতিশক্তি হারিয়ে পথ ভুলেছিলেন বাড়ির। মনেও ছিল না ঘরের ঠিকানা। শেষমেশ সহায় হল হ্যাম রেডিও। অবশেষে বাড়ি ফিরলেন মধ্যপ্রদেশের বাসিন্দা সুরেশ মুদিয়া।

কী ঘটেছিল?

খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। বিগত ২০ বছর জেল খেটেছেন। দীর্ঘদিন জেলে থেকে স্মৃতিশক্তি অনেকটাই লোপ পেয়েছে বছর পঞ্চাশের সুরেশ মুদিয়ার। মধ্যপ্রদেশের নরসিংপুরের বাসিন্দা সুরেশ। জেল থেকে ছাড়া পেলেও তাঁকে বাড়ি থেকে কেউ আসেননি। এতেই দিকবিদিক শূন্য হয়ে বেরিয়ে পড়েন। এদিক-ওদিক ঘুরতে ঘুরতে এসে পৌঁছন ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানবেরিয়া গ্রামে। সেখানেই দোকানের সামনে, কারও বাড়ির উঠোনে পড়ে থাকছিলেন তিনি। স্থানীয়দের সন্দেহ হয়। কিন্তু সেভাবে নিজের সম্পর্কে কিছুই বলতে পারছিলেন না সুরেশ। অবশেষে হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী রেকাউল মণ্ডস কিন্তু হ্যাম রেডিও ক্লাবের সদস্যরাও হিমশিম খেয়ে যান সুরেশের পরিবারের খোঁজ পেতে। সঙ্গে থাকা আধার কার্ডেও ভুল ঠিকানা থাকায় সমস্যায় পড়েন তাঁরা। অবশেষে সুরেশের পায়ে থাকা ২৪ নম্বর জুতো দেখেই সম্পূর্ণ ঠিকানা মেলে তাঁর। যোগাযোগ সম্ভব হয় পরিবারের সঙ্গে।  

কীভাবে খুঁজে পেলেন ঠিকানা? 

চপ্পল নম্বর ২৪। আর পাঁচটা সাধারণ চপ্পলের মত দেখতে হলেও চপ্পলের উপরে দেওয়া নম্বর আর পাঁচটা সাধারণ চপ্পলের মতো নয়। কালো চটির উপর সাদা কালিতে লেখা নম্বরটা। আর এই নম্বরটাই শেষ পর্যন্ত সুরেশের পরিবারকে খুঁজে পেতে সাহায্য করেছে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যদের। আসলে এই চপ্পল আর পাঁচটা সাধারণ চপ্পল নয়। কারণ এই চপ্পল হল জেলের চপ্পল। জেলের কয়েদিদের এই ধরনের চপ্পল পড়তে দেখা যায়। তা দেখেই মধ্যপ্রদেশের সেন্ট্রাল জেলের সঙ্গে যোগাযোগ করেন হ্যাম রেডিওর সদস্যরা। জানা যায় ভগ্নিপতিকে খুনের অপরাধে জেল খেটেছিলেন তিনি। সেন্ট্রাল জেলের ২৪ নম্বর সেলে ছিলেন সুরেশ। আর এই চপ্পল দেখে সেখানে খোঁজ নিতেই শেষ পর্যন্ত মেলে সুরেশের ঠিকানা। ছেলের ছবি দেখে চিনতে পারেন সুরেশের মা কান্তাবাই মুদিয়া। দীর্ঘদিন বাদে ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।  

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর ২০ আগে ভগ্নিপতিকে নিয়ে বাইকে চেপে বেরিয়েছিলেন সুরেশ। রাস্তা ভগ্নিপতির সঙ্গে কোনও বিষয় নিয়ে বচসা হয়। চলন্ত বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেন তাঁকে। প্রায় সাতদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় ভগ্নিপতির। সেই ঘটনায় গ্রেফতার হয়ে কুড়ি বছর জেল খাটেন সুরেশ। হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের দাবি, সুরেশের গ্রামের ঠিকানা প্রথমে পেলেও সেখানকার লোকজন তাঁর সম্পর্কে কিছুই বলতে চাইছিলেন না। যেহেতু খুনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ফলে কেউই সঠিক ঠিকানা দিতে চাইছিল না। এরপর ওঁর পায়ের চটি দেখেই যাবতীয় সমস্যার সমাধান হয়। জেল থেকে মেলে যাবতীয় তথ্য। ওঁর মাকে সুরেশের ছবি দেখাতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। রেডিও ক্লাবের সদস্য দিবস মণ্ডল পুরো বিষয়টা দেখছেন। পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজ অর্থাৎ রবিবার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সুরেশকে। তবে সুরেশকে কাছে পেয়ে খুশি তাঁর পরিবার। খুশি পুলিশ প্রশাসনও। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের হাতে কিছু আর্থিক সহযোগিতা, খাবার ও নতুন পোশাক তুলে দেওয়া হয়। তবে পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন ও হাম রেডিওকে ধন্যবাদ জানানো হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Coochbehar News: পড়ুয়াদের স্বাবলম্বী করতে উদ্যোগ, রোজগার মেলার আয়োজন রাজ্যের এই কলেজে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
Swapan Dasgupta : CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?
CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget