এক্সপ্লোর

South 24 Parganas News: মন্দিরবাজারে মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক

Food Poisoning: মাঝেমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খাদ্যে বিষক্রিয়ার ঘটনার কথা জানা যায়। এবার এই ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভা এলাকার কাদিপুকুরে। ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক।

জয়দীপ হালদার, মন্দিরবাজার: মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষকেই বমি, পেট খারাপ সহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দিরবাজার বিধানসভা এলাকার কাদিপুকুরে। ইতিমধ্যেই মন্দিরবাজার নায়ারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩৮ জন ভর্তি হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কয়েকজনকে মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। জয়নগর ও কুলপির স্বাস্থ্যকেন্দ্রেও কয়েকজন ভর্তি হয়েছেন।

গোষ্ঠ মেলায় ফুচকায় বিষক্রিয়া

স্থানীয় সূত্রে খবর, কাদিপুকুর এলাকায় স্থানীয় ক্লাবের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও গোষ্ঠ মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে. মন্দিরবাজার ব্লকের সরদানা, চন্ডীপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকার মানুষজন ওই মেলায় যান। সোমবার রাতেই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় খাদ্যে বিষক্রিয়ার (Food poisoning) কারণেই এই ঘটনা ঘটেছে।

যাঁরা মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি সবরকম পরিস্থিতিতে এই পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বিভিন্ন জেলায় খাদ্যে বিষক্রিয়া

কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের কল্যাণী গ্রামে মেলায় ফুচকা খেয়ে ২২ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নিয়ে যাওয়া হয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিত্‍সার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন শাকের তরকারি খেয়ে মৃত্যু মহিলার, অসুস্থ শিশু-সহ পরিবারের আরও ৪

এর আগে গত সেপ্টেম্বরে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার খবর আসে। সেই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অন্তত ১৪২ জন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে ইসলামপুর থানার অন্তর্গত কাশিমনগর এবং নলবাটা সংলগ্ন এলাকায়। দুপুরে ফুচকা খাওয়ার পর থেকেই সকলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ডোমকল মহকুমা হাসপাতালেও ভর্তি হন কয়েকজন। সেখানেও সন্দেহ করা হয়, ফুচকা থেকেই বিষক্রিয়া হয়েছে।

সেরা শিরোনাম

পুরভোটের আগে কুণাল ঘোষ ও সন্দীপন সাহার দীর্ঘ কথা, কী জানালেন উভয় শিবিরের নেতা ?
পুরভোটের আগে কুণাল ঘোষ ও সন্দীপন সাহার দীর্ঘ কথা, কী জানালেন উভয় শিবিরের নেতা ?
News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
Hamidul Rahaman : ঋতব্রত-শিবিরের পাশ থেকে সরে এলেন এই বিধায়ক, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি'...
ঋতব্রত-শিবিরের পাশ থেকে সরে এলেন এই বিধায়ক, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি'...
Kolkata News: এবার ধর্ষণের অভিযোগ খাস কলকাতায়, মাদক খাইয়ে হোটেলে নিয়ে যাওয়া হয় বাগুইআটির নাবালিকাকে..
এবার ধর্ষণের অভিযোগ খাস কলকাতায়, মাদক খাইয়ে হোটেলে নিয়ে যাওয়া হয় বাগুইআটির নাবালিকাকে..

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget