এক্সপ্লোর

Raidighi News: বেহাল রাস্তা, ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদ SUC।-র

Raidighi SUCI Agitation: দক্ষিণ ২৪ পরগনায় বেহাল রাস্তা সারানোর দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশকে নিয়ে অভিনব প্রতিবাদ জানাল SUC।

গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: খারাপ রাস্তার ভয়াবহ উদাহরণ এর আগেও দেখেছে বাংলা। জুলাই মাসে যার জেরে ভোটের প্রচারে গিয়ে ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক। সেবার ভোগান্তি বোঝাতে তৃণমূল বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় নামিয়েছিলেন গ্রামবাসীরা। আর এবার দক্ষিণ ২৪ পরগনায় বেহাল রাস্তা সারানোর দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশকে নিয়ে অভিনব প্রতিবাদ জানাল SUC। রাস্তায় শুয়ে, ধানের চারা পুঁতে চলল বিক্ষোভ (Agitation)।

ধানের চারা পুঁতে চলল বিক্ষোভ

 রাস্তা নয় যেনও মরণফাঁদ। পিচের আস্তরণ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেখানে বৃষ্টির জল জমায় যখন-তখন ঘটছে দুর্ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি ও মন্দিরবাজার বিধানসভা এলাকার ঢোলাহাট থেকে বামুনের চক পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। রাস্তার দায়িত্ব সুন্দরবন উন্নয়ন পর্ষদের। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে। সুন্দরবন উন্নয়নমন্ত্রীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

 তৃণমূল বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় নামিয়েছিলেন গ্রামবাসীরা

প্রসঙ্গত, জুলাই মাসে নির্বাচনী প্রচারে বেড়িয়ে গ্রামবাসীদের ব্যপক ক্ষোভের মুখে পড়েছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।শুধু বিক্ষোভ নয় নিজেদের নিত্য ভোগান্তির অবস্থা তুলে ধরতে এক হাঁটু কাঁদা পেরিয়ে বিধায়ককে রাস্তা হাঁটতে বাধ্য করেছিলেন তাঁরা। তাঁদের সোজা যুক্তি,' ভোট দিই,ভোট নেন, রাস্তা কই?' মূলত সকালে ভাতারের নিত্যনন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুত্তকে পঞ্চায়েত সমিতির প্রার্থী আব্দুল রউফের সমর্থনে প্রচারে বের হয়েছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। প্রচার শুরু করতেই গ্রামবাসীরা প্রার্থী ও বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেছিলেন।

ভোটের প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক

আরও পড়ুন, 'রাতের ঘুমে ব্যাঘাত', অথর্ব বৃদ্ধাকে মারতে মারতে 'খুন' করল আয়া !

সেখানেই কার্যত গ্রামবাসীদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পরতে দেখা যায় প্রার্থীকে এর পরই নিজেদের প্রতিদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরতে বিধায়ককে কাঁদা রাস্তায় হাঁটতে বাধ্য করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ,দীর্ঘ ২০ বছর ধরে গ্রামের রাস্তার হাল খারাপ।বিভিন্ন স্তরে বলেও কোনও সুরাহা হয়নি। তাই বিধায়ক আসতেই রাস্তার দাবি জানানো হয়। সেই সঙ্গে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরতে তাকে জোর করে কাদা রাস্তাতেও হাটানো হয়েছে।

প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে শাসক দলের আরও কে ?

প্রসঙ্গত, সম্প্রতি প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী রায়। অনুব্রত মণ্ডলহীন বীরভূমে  ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ। পানীয় জল ও আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী। তিনি বলেছিলেন, 'বাড়ি-ত্রিপল পায়নি বলছে। আর নদীর ব্রিজ বলছে। ওটা আমাকে জানতে হবে কী টাকা। যে টাকা সেটা আমার কাছে আছে কি না জানতে হবে। আমি বলে যাব, হ্যাঁ করে দেব। আমি ওরকম কথা বলি না। সুতরাং, আমাকে একটা এস্টিমেট দিক। সেটা যদি আমার কাছে থাকে, আমি করে দেব। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Ananta Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget