এক্সপ্লোর

South 24 Parganas News: ক্যানিংয়ে TMC-র ২ কর্মীকে প্রকাশ্যে 'খুনের' হুমকি যুবকের ! ধারালো অস্ত্র নিয়ে এগোতেই ..

Canning TMC worker Got Murder Threats: ভয়াবহ ঘটনা ক্য়ানিংয়ে !

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ক্য়ানিংয়ে পঞ্চায়েতের তৃণমূল সদস্য় ও তৃণমূল কর্মীকে প্রকাশ্য়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ধারালো অস্ত্র সমেত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।  সূত্রের খবর। ধৃত যুবক কৌশিক হালদারের নামে এর আগে চুরির অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে গ্রামবাসীদের নিয়ে সালিশি সভা বসানো হয় পঞ্চায়েতের তরফে। সেখানেই পঞ্চায়েতের তৃণমূল সদস্য় জয়ন্ত হালদার ও তৃণমূল কর্মী বাটুল মণ্ডলকে খুনের হুমকি দেন কৌশিক। বৃহস্পতিবার এলাকায় ধারালো অস্ত্র হাতে তৃণমূলের ২ কর্মীকে খুুনের হুমকি দেওয়ার অভিযোগ। পঞ্চায়েত সদস্যের অভিযোগের পর গ্রেফতার কৌশিক হালদার। 

আরও পড়ুন, দামোদরে নামার পর ঠিক কী হয়েছিল ? ৩ বন্ধুর দেহ গেল ময়নাতদন্তে ! মর্মান্তিক ঘটনা বর্ধমানে

নতুন বছরের দ্বিতীয় দিনে খুন হয়েছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি দুলাল সরকার।  সেই মালদাতেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান এক তৃণমূলকর্মী। গুলিবিদ্ধ হন অঞ্চল সভাপতি। তৃণমূলের শীর্ষ স্তরের এক নেতার খুনের ১২ দিনের মাথায় এই ঘটনায়, স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে এত সাহস পেল দুষকৃতীরা? কীভাবে এত ডোন্ট কেয়ার মনোভাব? কী করছিল পুলিশ-প্রশাসন? শুধু মালদার ঘটনাই নয়, সম্প্রতি একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। 

১৪ জানুয়ারি, বাগুইআটিতে এক প্রোমোটারকে বনদুকের বাঁট দিয়ে মেরে এভাবেই মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তোলা না দেওয়ায় প্রোমোটারের উপর হামলার অভিযোগ উঠেছিল বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে।আবার এই পুলিশই কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় মূল চক্রী থেকে শুরু করে হামলাকারী, কনট্র্যাক্ট কিলারকে পরপর ধরে ফেলেছিল পুলিশ। ২০২৪-এ নন্দীগ্রামে লোকসভা ভোটের একদিন আগেই পিটিয়ে, কুপিয়ে খুন করা হয়েছিল বিজেপির মহিলা কর্মী রথিবালা আড়িকে।  তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে এফআইআর করেছিল নিহতের পরিবার। 
 

কিন্তু সেই ঘটনায় কেউ গ্রেফতার হওয়ার আগেই, বিজেপি কর্মী খুনের পর দোকানে দোকানে আগুন লাগানোর ঘটনায়   ২ বিজেপি কর্মীকে গ্রেফতার করে ফেলেছিল পুলিশ। তখনও প্রশ্ন ওঠে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সক্রিয় হলেও তৃণমূলের বিরুদ্ধে নিষ্ক্রিয় কেন? ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের আগে ময়নার বাকচা গ্রামে খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। সেই ঘটনাতেও পুলিশের ভূমিকায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছিল আদালত।

৯০ দিনেও চার্জশিট দিতে না পারায় জামিন পেয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা-সহ ৩ অভিযুক্ত। 'অভিযুক্তদের জামিন পাইয়ে দিতেই অসৎ উদ্দেশ্য পুলিশের' মন্তব্য করেছিলেন হাইকোর্টের বিচারপতি। আবার,  কালনায় বাড়িতে ঢুকে এক মহিলাকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের কালনা শহরের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। চাপের মুখে তৃণমূল নেতাকে গ্রেফতার করলেও আদালতে তাকে হেফাজতেই চায়নি পুলিশ।

ফলে ১২ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত হয়ে গিয়েছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা।এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন তৃণমূল করলেই কি সাত খুন মাফ? অভিযোগের প্রমাণ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না প্রশাসন? যে পুলিশের হাতে আইনশৃঙ্খলার দায়িত্ব, তার বিরুদ্ধেই যদি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, তাহলে কার কাছে যাবে সাধারণ মানুষ? প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget