এক্সপ্লোর

West Bardhaman News: দামোদরে নামার পর ঠিক কী হয়েছিল ? ৩ বন্ধুর দেহ গেল ময়নাতদন্তে ! মর্মান্তিক ঘটনা বর্ধমানে

West Bardhaman Damodar Drowned Case: দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল একাধিক জন, বন্ধু মিলে আনন্দ করতে গিয়ে মর্মান্তিক ঘটনা পশ্চিম বর্ধমান

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি পশ্চিম বর্ধমানে। বুদবুদে রণডিহা ড্যামে দামোদর নদে তলিয়ে যাওয়া তিন জনের দেহ উদ্ধার।  বুধবার দুপুরে দামোদরে স্নান করতে ছিল বন্ধুরা মিলে। তারপরই আচমকা অঘটন। তাঁদের মধ্যে তিনজন স্নান করতে নেমে তলিয়ে যায়। তবে শেষ অবধি পাওয়া খবর, দামোদর নদে তলিয়ে যাওয়া ৩জনের দেহ উদ্ধার হয়েছে। 

আরও পড়ুন, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিধানসভায় আসতে চলেছে প্রস্তাব, আলোচনায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর

পরশু রাতে একজনের দেহ উদ্ধার হয়। গতকাল সকালে ও দুপুরে আর দু জনের দেহ উদ্ধার হয়।উদ্ধার হওয়া দুইজনের দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে,  দুপুরে ৭জন বন্ধু মিলে বুদবুদের রণডিহা ড্যামে দামোদর নদে স্নান করতে নামে।এর পরেই ৩জন দামোদর নদের জলে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।  রাতে উদ্ধার হয় জিতু অধিকারীর দেহ এরপর পরদিন সকালে উদ্ধার হয় অভিজিৎ গাইনের দেহ। তারপর সুরজিৎ বিশ্বাসের দেহ উদ্ধার হয়। তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ৩জনেরই বাড়ি কাঁকসার ২নম্বর কলোনি এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

গত কয়েক বছরে, নদীতে নেমে একাধিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুধুই ছোটোরা নয়, বড়রাও নদীতে স্নান করতে নেমে অতীতে জলের নিচে তলিয়ে গিয়েছেন। চলতি বছরে ভাগীরথীতে স্নান নেমে মর্মান্তিক ঘটনা ঘটেছিল  ইংরেজ বাজার থানা এলাকায়। তলিয়ে গিয়েছিল দুই বন্ধু। বাইশ সালে মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী ছিল বর্ধমান শহর। দামোদরের চড়ে বন্ধুদের সঙ্গে  ঘুরতে গিয়েছিল ১৭ বছরের সৌরশুভ্র। তখনই ভয়াবহ ঘটনা ঘটে। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের। 

 অতীতে বাঁকুড়ার মেজিয়ায় দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল ১৭ বছরের তিন কিশোর। পরে দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।   তিনজনই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি ছিল, টিউশনের নাম করে বাড়ি থেকে বের হয় ওই তিন কিশোর। তারপর সকালে তাদের মৃতদেহ উদ্ধার হয়েছিল।প্রসঙ্গত, অতীতে নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়েছিল একটি গাড়ি। অল্পের জন্য প্রাণ বেঁচেছিল কিশোরের।  জানা গিয়েছিল, গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়ি। স্থানীয় সূত্রে খবর, রুবির বাসিন্দা কিশোরের পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। ওই কিশোর গাড়িতে উঠে গিয়ার পাল্টাতেই চাকা গড়াতে শুরু করেছিল। গাড়ি সুদ্ধ গঙ্গায় পড়ে যায় বালক। স্থানীয়দের তৎপরতায় তার প্রাণ রক্ষা হয় সেবার। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget