এক্সপ্লোর

Raidighi News: মাছের টাকায় ভাগ বসানোর অভিযোগ, রায়দিঘিতে সরকারি পুকুরের দখল নেওয়ায় অভিযুক্ত তৃণমূল

South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকার ঘটনা।

গৌতম মণ্ডল, রায়দিঘি: সরকারি পুকুরের মাছ বিক্রির টাকায় ভাগ বসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই নিয়ে স্থানীয়দের সঙ্গে বিবাদ, টানাপোড়েন তুঙ্গে। শেষ মেশ তৃণমূল ওই পুকুরের দখল নিয়েছে বলে অভিযোগ। এলাকায় তারা ব্যাপক বোমাজিও করেছে বলে অভিযোগ। এমনকি স্থানীয় কয়েক জনকে মারধরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। (Raidighi News)

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকার ঘটনা। সেখানকার নগেন্দ্রপুর  গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শ্রীধরপুরে একটি সরকারি পুুকুর রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই পুকুরের মাছ বিক্রির টাকায় ভাগ বসাতে চায় তৃণমূল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কেউ রাজি হননি তাতে। তার জেরে শুক্রবার এলাকায় তাণ্ডব চালান তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তাঁর অনুগামী দলের নেতা-কর্মীরা। (South 24 Parganas News)

স্থানীয়দের দাবি, এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয়। পুকুরের চারিদিক ঘিরে দেওয়া হয় তৃণমূলের পতাকায়। পুকুরে নামলে মারধরের হুমকি দেওয়া হয় স্থানীয়দের কয়েক জনকে। তাতে গত তিন দিন ধরে পুকুর ব্য়বহার করতে পারছেন না স্থানীরা। যে কারণে সমস্যায় পড়ছেন গ্রামের ২০ থেকে ২৫টি পরিবার।

আরও পড়ুন: Recruitment Scam: সন্দেহভাজনদের কবে জিজ্ঞাসাবাদ করবেন? লোকসভা ভোটের দিন ঘোষণার পর? CBI কে প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ওই এলাকা সুন্দরবনের নদী তীরবর্তী। তাই মিষ্টি জলের আকাল রয়েছে এমনিতে। যে কারণে প্রায় ১৫ বছর আগে সরকারি উদ্যোগে, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সরকারি জমিতে বিরাট ওই পুকুর খনন করা হয়। এলাকার বাসিন্দাদের স্নান, রান্না-সহ গৃহস্থালী কাজে জলের জোগানে ভরসা হয়ে উঠেছিল পুকুরটি। 

শুধু তাই নয়, পুকুরের মাছ চাষ করে যে টাকা আয় হতো, সেই টাকা ব্যবহার করা হতো এলাকায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে। সেটিই দখল করে নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাজকৃষ্ণ বৈরাগী। তিনি বলেন, "আগে পুকুরের টাকা দু’‌ভাগ হতো। এখন তৃণমূল ক্ষমতায়। তাই মাছ বিক্রির টাকার ভাগ তৃণমূলকে দিতে হবে। ওই গ্রামের লোক রাজি হননি।"

যদিও বোমাবাজি এবং পতাকা লাগানোর কথা অস্বীকার করেন রাজকৃষ্ণ। তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার অবশ্য বলেন, "কেউ পতাকা লাগালেই, তা দলের সম্পত্তি হয়ে যায় না। ওই এলাকার মানুষের সমস্যা হলে প্রশাসনের দারস্থ হোক।" বিজেপি নেতা পলাশ রানার অভিযোগ, "সব কিছু দখল করে নিতে চায় তৃণমূল। সেই জন্য সরকারি পুকুরে পতাকা লাগিয়ে দখল করেছে। মানুষকে ব্যবহারও করতে দিচ্ছে না।"

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget