এক্সপ্লোর

Tiger Trapped in Raidighi : অবশেষে আতঙ্কের অবসান, রায়দিঘিতে বন দফতরের খাঁচায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল

গত কয়েকমাসে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘে-মানুষের কার্যত বাঘবন্দি খেলা চলছে। একাধিকবার জঙ্গলের সীমানা টপকে লোকালয়ে ঢুলে পড়ছে রয়্যাল বেঙ্গল।

জয়দীপ হালদার, রায়দিঘি (দক্ষিণ ২৪ পরগনা) : অবশেষে আতঙ্কের অবসান। দিন পনেরোর উদ্বেগের প্রহর শেষে শেষমেশ ধরা পড়লেন দক্ষিণরায়। রায়দিঘির (Raidighi) ভুবনেশ্বরী চড়ায় বন দফতরের (Forest Department) খাঁচায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। বন দফতর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargans) রায়দিঘিতে দিন ১৫ আগে বাঘের পায়ের ছাপ মেলে। যার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

দক্ষিণরায়ের খোঁজ মেলার পর থেকেই বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন বন দফতরের কর্মীরা। রায়দিঘির দমকল ও ভুবনেশ্বরীতে দুটি খাঁচা পাতা হয়। সোমবার বিকেলের পর ভুবনেশ্বরীর চরায় পাতা খাঁচায় ধরা পড়ে বাঘ। বন দফতর সূত্রে খবর, এটি প্রায় দশ ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। আপাতত খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর  চিকিত্‍সার যাবতীয় কাজ মিটে গেলে তাকে সুন্দরবনের জঙ্গলে ছাড়া হবে।  

গত কয়েকমাসে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘে-মানুষের কার্যত বাঘবন্দি খেলা চলছে। একাধিকবার জঙ্গলের সীমানা টপকে লোকালয়ে ঢুলে পড়ছে রয়্যাল বেঙ্গল। আর বাঘের আতঙ্কে স্বাভাবিকভাবেই প্রত্যেকবার কার্যত ঘুম ওড়ার জোগাড় স্থানীয় বাসিন্দাদের। কিছুদিন আগেই  বন দফতর জানিয়েছিল বাঘের সংখ্যা বাড়ছে সুন্দরবনে। সুন্দরবনে নতুন করে ২৩টি বাঘ বেড়েছে। ফলে, এই মুহূর্তে মনে করা হচ্ছে, আনুমানিক বাঘের সংখ্যা ১৩৪। রয়্যাল বেঙ্গলদের জন্য, সজনেখালিতে তৈরি করা হচ্ছে ব্যাঘ্র প্রজননকেন্দ্র। এই ছবি সুন্দরবনের কোর এরিয়ার। সাধারণ মানুষ এই জায়গায় পৌঁছতে পারে না। ঘন জঙ্গলে এখানে রাজত্ব করে রয়্যাল বেঙ্গল টাইগার।

সুন্দরবনে বাঘের ওপর নজর রাখতে, এরকম প্রত্যন্ত এলাকায় বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। আর সেই ১২০০ ক্যামেরা থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এবার সুখবর শোনাল বন দফতর। ট্র্যাপ ক্যামেরাতে নতুন ২৩টি রয়্যাল বেঙ্গলের ছবি পাওয়া গেছে। বন দফতর সূত্রে খবর, ২০১৮-১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, সুন্দরবনে, বাঘের সংখ্যা ছিল, ১১১টি। ২০২১-এ পাওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবনে, আনুমানিক ২৩টি বাঘ বেড়েছে। সেই অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে, বাঘের আনুমানিক সংখ্যা ১৩৪। 

আরও পড়ুন- শীতের সুন্দরবনে রোদ পোহাচ্ছে রয়্যাল বেঙ্গল, বাঘের দর্শনে উচ্ছ্বসিত পর্যটকেরা

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget