এক্সপ্লোর

ISS Exam 2021: ফেসবুক বন্ধ রেখে শুধুই পড়াশোনা, আইএসএস পরীক্ষায় বাংলা থেকে দ্বিতীয় অর্ক

South 24 Parganas News: পড়াশোনা থেকে মনোসংযোগ যাতে নষ্ট না হয়, তার জন্য নেটমাধ্যম থেকে যাবতীয় অ্যাকাউন্টও ডিলিট করে দিয়েছিলেন অর্ক। পড়াশোনার প্রয়োজনেই শুধু ইন্টারনেট ব্যবহার করতেন। 

অরূপ পাঁজা, বিষ্ণুপুর (দক্ষিণ ২৪ পরগনা): গড়পরতার মধ্যে নিজেকে ফেলতে চাননি কখনও। বরং শুরু থেকেই লক্ষ্যে অবিচল ছিলেন। হাতেনাতে তার ফল পেলেন বাংলার ছেলে অর্ক মণ্ডল। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিসেস (ISS) পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নজির গড়লেন তিনি। 

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা অর্ক। ২০১৮ সালে কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক হন। শুরু থেকেই রাশিবিজ্ঞানের (Statistical Science) প্রতি আকর্ষণ ছিল তাঁর। সেই মতোই পড়াশোনা এগিয়ে নিয়ে যান। তাতেই সাফল্য এল। 

অর্কর বাবা পেশায় চিকিৎসক। মা হাইস্কুলের শিক্ষিকা। বরাবরই মেধাবী ছাত্র ছিলেন অর্ক। রামকৃষ্ণ মিশন থেকে স্কুলস্তরের পড়াশোনা। স্বপ্নপূরণে আগাগোড়া অর্কর পাশে ছিলেন তাঁর মা-বাবা।

আরও পড়ুন: শীত শুরুতেই কনকনিয়ে ঠাণ্ডা, এক ঝলকে দেখে নিন কোন জেলায় তাপমাত্রা কত নামল

তাই আইএসএস পরীক্ষায় (Indian Statistical Services) ছেলের সাফল্য বর্ণনা করতে গিয়ে আনন্দে চোখে জল এসে গেল তাঁর বাবা তারক মণ্ডলের। পরিবারের বাকি সদস্যরাও তাঁর সাফল্যে অভিভূত। 

অর্কর পরিবারের লোকজন জানিয়েছেন, এ বছর আইএসএস-এ শূন্যপদ ছিল ১১টি। তাতে জায়গা করে নিতে মার্চ মাস থেকে কার্যত বইয়ে মুখ গুঁজেই কাটিয়েছেন। দিন রাত এক করে পড়াশোনা করে গিয়েছেন। 

পড়াশোনা থেকে মনোসংযোগ যাতে নষ্ট না হয়, তার জন্য নেটমাধ্যম থেকে যাবতীয় অ্যাকাউন্টও ডিলিট করে দিয়েছিলেন অর্ক। পড়াশোনার প্রয়োজনেই শুধু ইন্টারনেট ব্যবহার করতেন। 

আরও পড়ুন: বাঘ এখনও অধরা, বনবস্তির বাসিন্দাদের অন্যত্র সরানোর চিন্তা-ভাবনা

অর্ক অবশ্য তাঁর সাফল্যের কৃতিত্ব মা-বাবাকেই দিয়েছেন। তিনি জানিয়েছেন, খুব বেশি সময় দিতে না পারলেও, তিনি কী পড়ছেন, কী সাহায্যের প্রয়োজন, নিয়মিত খোঁজ রাখতেন বাবা। স্কুল সামলে মুখে খাবার পর্যন্ত তুলে দিতেন মা। তাতেই সমস্ত বাধা অতিক্রম করতে পেরেছেন। 

বিষ্ণুপুরের ছেলে অর্কর সাফল্যে খুশি এলাকার মানুষ জনও। খুব শীঘ্র প্রশিক্ষণ নিতে যেতে হবে তাঁকে। তবে প্রশিক্ষণ শেষ করে কলকাতাকেই কর্মস্থল হিসেবে বেছে নিতে চান অর্ক। 

এ বারে আইএসএস পরীক্ষায় প্রথম স্থান পেয়েছেন অমিত কুমার। দ্বিতীয় স্থান পেয়েছেন অর্ক এবং তৃতীয় স্থানে রয়েছেন মণীশ কুমার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
NEET Protest In Kolkata: “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
“মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের

ভিডিও

Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ
Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live
Suvendu Adhikari | কালকের বৈঠক বাতিল, আজই মুখ্যমন্ত্রী-সুদীপ সাক্ষাৎ | Sudip Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget