এক্সপ্লোর

Gold Smuggling: সাবধানবার্তাই সার, সীমান্তে চোরাচালান চলছেই, ২ কোটি টাকার সোনার বিস্কিট উদ্ধার

India Bangladesh Border: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন BSF-এর তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

সমীরণ পাল, স্বরূপনগর: সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের দাপট অব্যাহত। সাধারণ মানুষকে বার বার সাবধান করা হলেও, চোরা কারবারে যে ছেদ পড়েনি, আবারও তার প্রমাণ মিলল। সীমান্তরক্ষী বাহিনীর (BSF) তরফে যে হিসেব দেওয়া হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিভিন্ন ঘটনায় দক্ষিণবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে ২৮টি সোনার বিস্কিট উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য ২ কোটি টাকার বেশি। (Gold Smuggling)

দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন BSF-এর তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কিট পাচারের পরিকল্পনা ছিল। চোরাকারবারীদের পরিকল্পনা ভেস্তে দিয়ে BSF ২৮টি সোনার বিস্কিট উদ্ধার করেছে, যার বাজার মূল্য ২ কোটি ১৩ লক্ষ ৭৩ হাজার ৩০৫ টাকা। দুই চোরাচালানকারীকে আটকও করেছে BSF. (India Bangladesh Border)

BSF যে বিবরণ দিয়েছে, সেই অনুযায়ী, গত ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা বেজে ৫০ মিনিট নাগাদ, BSF সীমা চৌকি আংরেল ০৫ ব্যাটেলিয়নের জওয়ানদের চোখে সীমান্ত এলাকায় সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়ে। এক মহিলাকে হাতে ব্যাগ নিয়ে ডমিনেশন লাইনের দিকে এগিয়ে আসতে দেখা যায়। ওই মহিলাকে গোড়াতেই সতর্ক করা হয়, থামতে বলা হয়। ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু তাঁকে ধরে ফেলা হয়। তল্লাশিতে তাঁর ব্যাগ থেকে ১২টি সোনার বিস্কিট উদ্ধার হয়।

আরও পড়ুন: Kalyani Hospital: জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার, রাজ্য সরকার প্রদত্ত যন্ত্রে সুরাহা, কল্যাণী হাসপাতালে নিখরচায় চিকিৎসা রোগিণীর

জিজ্ঞাসাবাদে ওই সন্দেহভাজন মহিলা পাচারকারী জানিয়েছেন, তাঁর রান্নাঘরের বাগানে আরও ১০টি সোনার বিস্কিট আগে থেকে লুকিয়ে রাখা আছে। এর পর মহিলার কথা মতো তাঁর বাড়ির রান্নাঘরেও তল্লাশি চালানো হয়। সেখান থেকেও সোনার বিস্কিট উদ্ধার হয়। অর্থাৎ ওই মহিলার কাছ থেকেই সব মিলিয়ে ২২টি সোনার বিস্কিট উদ্ধার হয়েছে। ওই মহিলাকে আটক করেছে BSF. 

ওই মহিলা পাচারকারীকে যশোদা শিকদার বলে শনাক্ত করা গিয়েছে। গাইঘাটা থানা এলাকার ঘোষপাড়ার বাসিন্দা তিনি। জিজ্ঞাসাবাদে তিনি  জানিয়েছেন, অন্যের জমিতে ক্ষেতমজুর হিসেবে কাজ করেন। প্রতিদিন আয় হয় ১২০ টাকা। গত ৬ ফেব্রুয়ারি আলু এবং সরিষা পাতা সংগ্রহ করতে জমিতে গিয়েছিলেন। সেই সময় মজনু নামের এক বাংলাদেশি যুবক হাতে একটি প্যাকেট ধরিয়ে দেন তাঁর। বাড়িতে রেখে দিতে বলেন। 

BSF-কে ওই মহিলা জানিয়েছেন, মজনু তাঁকে জানান, আংরেলের বাসিন্দা গোপাল মণ্ডলের ছেলে কৃষ্ণপদ মণ্ডল এসে তাঁর থেকে ওই প্যাকেট সংগ্রহ করে নেবেন। দু'দিন আগে ফের এক ব্যক্তির কাছ থেকে একই ধরনের একটি প্যাকেট সংগ্রহ করে নিজের বাগানে রেখে দেন যশোদা। কিন্তু কেউ সেগুলি নিতে আসেনি। ৬ ফেব্রুয়ারি সেরকমই একটি প্যাকেট সংগ্রহ করে ফেরার সময় ধরা পড়ে যান বলে দাবি যশোদার।

এর পাশাপাশি, সীমা চৌকি গোবর্ধায় একই ধরনের ঘটনা ঘটেছে। ১০৭ নং ব্যাটেলিয়নের জওয়ানরা এক পাচারকারীর থেকে ছয়টি সোনার বিস্কিট উদ্ধার করেন। অভিযুক্তকে আটক করা হয়েছে, তাঁকে সুজিত রায় বলে শনাক্ত করা গিয়েছে, তিনি উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা। উদ্ধার হওয়া সোনার বিস্কিটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে সেগুলি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে BSF. 

দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন BSF-এর জনসংযোগ বিভাগের DIG একে আর্য জওয়ানদের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, দরিদ্র, অসহায় মানুষকে অর্থের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে চোরাকারবারিরা। কুখ্যাত চোরাচালানকারীরা সরাসরি অপরাধমূলক কাজে অংশ নেন না। বরং দরিদ্র মানুষকে দিয়ে এই সব কাজ করান। সীমান্ত সংলগ্ন এলাকার মানুষকে এ নিয়ে কোনও তথ্য থাকলে BSF-কে জানাতে আর্জি জানান তিনি। এর জন্য 'সীমা সাথী' হেল্পলাইন নম্বর ১৪৪১৯-তে যোগাযোগ করতে বলেন। পাসাপাশি, দক্ষিণবঙ্গ সীমান্ত ফ্রন্টিয়ারের নম্বর ৯৯০৩৪৭২২২৭-ও প্রকাশ করা হয়েছে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা ভয়েস মেসেজে তথ্য পাঠানো যাবে। তথ্যপ্রদানকারীকে পুরস্কৃত করা হবে, তাঁর পরিচয়ও গোপন রাখা হবে বলে জানিয়েছে BSF. 

 

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget