এক্সপ্লোর

South Dinajpur News: বিবাদের জেরে ব্যক্তিকে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

Murder: ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পরাণপুর গ্রামে। 

মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর:  গালিগালাজকে কেন্দ্র করে হচ্ছিল বচসা। তা গিয়ে পৌঁছল এমন পরিস্থিতিতে যাতে এক প্রতিবেশীকে খুনের অভিযোগ উঠল অপর প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাট (Balurghat) থানার পরাণপুর গ্রামে। 

বচসার জেরে প্রতিবেশীকে খুন প্রতিবেশীদের-

মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পিঙ্কু রায়। তাঁরা জানাচ্ছেন, বছর সাতচল্লিশের ওই ব্যক্তি গতকাল সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় গালিগালাজ করতে থাকেন প্রতিবেশীদের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ওই ব্যক্তি প্রতিবেশীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ঝগড়ার খবর পেয়ে পরিবারের লোকেরা গিয়ে বিষয়টি মিটমাট করে নেন। অভিযোগ উঠেছে যে, সমস্ত কিছুর মিটমাট হয়ে গেলও গভীর রাতে বেশ কয়েকজন প্রতিবেশী বাড়িতে এসে ওই ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে করতে নদীর চরে তাঁকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট জেলা হাসপাতালে। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিবারের লোকেরা অভিযোগ জানাচ্ছেন যে, সামান্য গালিগালাজ করার অপরাধে ওই ব্যক্তিকে খুন করছে অভিযুক্ত প্রতিবেশীরা। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুন - South Dinajpur News: জেলা নেতৃত্বকে না জানিয়ে কেন কর্মিসভা? বালুরঘাটের তৃণমূল সভাপতিকে শোকজ

অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বংশীহারীতে ডাইন অপবাদে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। থানায় গিয়ে আত্মসমর্পণ এক অভিযুক্তের। অভিযোগ, প্রতিবেশীর অসুস্থতা নিয়ে মন্তব্য করায়, আজ সকালে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় কয়েকজন। বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। তুকতাকের সন্দেহে একজনকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। বুধবার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় পঞ্চাশোর্ধ্ব লক্ষ্মীরাম হেমব্রমের মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে লক্ষ্মীরামের বাড়িতে চড়াও হন প্রতিবেশী মিলন বাস্কে। অভিযোগ, প্রথমে লক্ষ্মীরামকে বেধড়ক মারধর করা হয়। তারপর ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে। মিলন তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget