এক্সপ্লোর

South Dinajpur News: দুয়ারে রেশনে কারচুপি-র অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

Ration Scam: গ্রামবাসীদের প্রতিবাদের জেরে রেশন সামগ্রী না দিয়েই ফিরে যান ডিলার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত রেশন ডিলার কমলকুমার পাল কারচুপি করছেন।

মুন্না আগরওয়াল, বালুরঘাট: দুয়ারে এসে কম পরিমাণে রেশনের (Ration) সামগ্রী দেওয়া। ভুয়ো কার্ডে রেশন তোলা। রেশন সামগ্রীর স্লিপ (Slip) না দেওয়া। রেশন ডিলারের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। একইসঙ্গে জেলাশাসকের (District Magistrate) কাছে অভিযোগ জানান গ্রামবাসীরা।

রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ: বুধবার সকালে এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে, দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) কুশমণ্ডির ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। গ্রামবাসীদের প্রতিবাদের জেরে রেশন সামগ্রী না দিয়েই ফিরে যান ডিলার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত রেশন ডিলার কমলকুমার পাল কারচুপি করছেন। এ নিয়ে ব্লক প্রশাসনকে জানালেও, ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে যে রেশন ডিলারের বিরুদ্ধে এই অভিযোগ সেই কমল কুমার পালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বিকার করেছেন।

ঠিক কী অভিযোগ? অভিযোগকারী গ্রামবাসী শামিম হোসেন বলেন, “ওজনে কম। ভুয়ো রেশন কার্ড দিয়ে তুলছেন। অনেকের ডাবল কার্ড রয়েছে। রেশন ডিলার হুমকি দেয়।’’ অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে এদিন জেলাশাসকের কাছে অভিযোগ জানান গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, “রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। তাতে এধরনের কাজ হওয়া উচিত ছিল না। তাও অভিযোগ যখন এসেছে খতিয়ে দেখা হবে।’’এ নিয়ে অভিযুক্ত রেশন ডিলার কমলকুমার পাল কোনও প্রতিক্রিয়া দিতে না চাইলেও, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে 'দুয়ারে রেশন' দিতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে ঝাড়গ্রামে (Jhargram)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল রেশন বোঝাই পিকাপভ্যান । গুরুতর জখম চালক- সহ ৬ জন (Seriously injured 6)। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের কেঁদুগাড়ি থেকে ছাতিনাশোল যাওয়ার রাস্তায় রতিনগাড়িয়ার কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রেশন দ্রব্য বোঝাই পিকাপ ভ্যানটি কেঁদুগাড়ি গাড়ি থেকে বড় ঝাউড়ি 'দুয়ারে রেশন' দিতে যাচ্ছিল। সেই সময় রতিনগাড়িয়া কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।স্থানীয়রা ও গোপীবল্লভপুর থানার পুলিশ পিকাপে থাকা ৬ জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন।এখানে সেখানেই সকালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত পাওয়া খবরে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন: Hooghly: সাংসদ কোথায়? কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা কটাক্ষ লকেটের

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget