এক্সপ্লোর

South Dinajpur: বালুরঘাটে সরকারি মঞ্চে তৃণমূলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান, শুরু রাজনৈতিক তরজা

South Dinajpur : এদিন বালুরঘাট (balurghat) হাই স্কুল মাঠে বালুরঘাট পৌরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা রাজেন শীল গরিব মানুষদের মধ্যে ২ হাজার কম্বল বিতরণ করেন।

মুন্না অগ্রবাল, বালুরঘাট: এক তৃণমূল (tmc) কর্মীর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরকারি মঞ্চ ব্যবহার করায় বিতর্ক দেখা দিয়েছে। এদিন বালুরঘাট (balurghat) হাই স্কুল মাঠে বালুরঘাট পৌরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা রাজেন শীল গরিব মানুষদের মধ্যে ২ হাজার কম্বল বিতরণ করেন। শীতের মরসুমে গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ভালো উদ্যোগ হলেও, সরকারি মঞ্চ ব্যবহার করায় বিজেপির পক্ষ থেকে এর বিরোধীতা করা হয়েছে। 

আজ ২৭ ডিসেম্বর থেকে বালুরঘাট হাই স্কুল মাঠে শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা। সেই উপলক্ষে বালুরঘাট হাই স্কুল মাঠে তৈরি হয়েছে বই মেলার বিভিন্ন স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। আর সেই মঞ্চ ব্যবহার করেই গতকাল শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। বইমেলা প্রাঙ্গণে লাগানো হয় তৃণমূলের দলীয় পতাকা। 

তৃণমূলের শীতবস্ত্র বিতরণ নিয়ে কোনো আপত্তি না থাকলেও কেন বইমেলার জন্য তৈরি মঞ্চ এদিন ব্যবহার করা হল সে নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরুপ চৌধুরী জানান, দলীয় অনুষ্ঠানে সরকারি মঞ্চ ব্যবহার করা উচিত হয়নি।

যদিও শীতবস্ত্র বিতরণের উদ্যোক্তা তৃণমূল নেতা রাজেন শীল জানান, ''সোমবার থেকে বইমেলা শুরু হবে। তার আগের দিন অর্থাৎ এদিন বই মেলা কমিটির অনুমোদন নিয়েই গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।''

অপরদিকে, দক্ষিণ দিনাজপুর জেলা ব‌ই মেলা কমিটির যুগ্ম সম্পাদক বিপ্লব খাঁ জানান, ''সোমবার থেকে বইমেলা শুরু। ব‌ই মেলার জন্য আমরা যেমন বালুরঘাট হাই স্কুলের অনুমতি নিয়েছি, তেমনই তৃণমূলের তরফেও এদিনের শীত বস্ত্র বিতরণের অনুমতি নেওয়া হয়েছে। যদিও সেই মঞ্চ ব্যবহার করা উচিত হয়নি।''

 

আরও পড়ুন: খাঁচা পেতে, মাচায় রাতভর পাহারাই সার, ধরা পড়েনি রয়্যাল বেঙ্গল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget