এক্সপ্লোর

South 24 Paragana Tiger Scare : খাঁচা পেতে, মাচায় রাতভর পাহারাই সার, ধরা পড়েনি রয়্যাল বেঙ্গল

Kultali Tiger News: দক্ষিণ রায়ের বাহনের আতঙ্কে তটস্থ দক্ষিণ ২৪ পরগনা। বন দফতরের অনুমান, জঙ্গলের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছে বাঘটি।খাবার না মেলায় অভুক্ত থাকায় আরও হিংস্র হয়ে উঠতে পারে সে। 

পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা:  কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামে জোড়া খাঁচা পেতে, মাচায় রাতভর পাহারা দেওয়াই সার। পাঁচদিন কেটে গেলেও ধরা পড়েনি রয়্যাল বেঙ্গল। রাতে শেখপাড়ার জঙ্গলে লাগানো জাল ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করে বাঘ। কাদামাটিতে আঁচড়ানোর দাগও মিলেছে বলে বন দফতরের কর্মীরা জানান। গতকাল গোটা গ্রাম অন্ধকার করে রাখা হয়। বাঘের নড়াচড়া টের পাওয়া গেছে বলে গ্রামবাসীদের দাবি। আশেপাশের এলাকায় নতুন করে মিলেছে বাঘের পায়ের ছাপ।ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘকে কাবু করার জন্য জঙ্গল ঘিরে রেখেছেন বন কর্মীরা।  কিন্তু বাঘের দেখা মেলেনি।  বাঘের আতঙ্কে ঘুম উড়েছে ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দারা।
শনিবারের পর রবিবারও কুলতলিতে ফের শোনা যায় দক্ষিণ রায় বাহনের গর্জন। কিন্তু দর্শন মেলেনি।ডোঙ্গাজোড়া গ্রামের শেখপাড়ার জঙ্গলে পাতা হয় খাঁচা, দেওয়া হয় টোপ। নেমেছে র্যাাফ!তবুও অধরা বাঘ। টানা কয়েকদিন ধরে বন দফতরকে কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে রয়্যাল বেঙ্গল। তার মধ্যেই রবিবার নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা যায়। শোনা যায় গর্জন। 

দক্ষিণ রায়ের বাহনের আতঙ্কে তটস্থ দক্ষিণ ২৪ পরগনা। বন দফতরের অনুমান, জঙ্গলের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছে বাঘটি।খাবার না মেলায় অভুক্ত থাকায় আরও হিংস্র হয়ে উঠতে পারে সে। 

রবিবার তখন সবে ভোরের আলো ফুটেছে। বাঘের অবস্থান জানতে বন দফতরের আধিকারিকরা স্পিড বোট, লঞ্চ নিয়ে পিয়ালি নদীতে রওনা হন। 

রবিবার ঘড়ির কাঁটায় সকাল ৮টা। কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামের শেখপাড়ার জঙ্গলে ফের বাঘের পায়ের ছাপ দেখা গেছে বলে হইচই পড়ে যায়। বাসিন্দাদের সতর্ক করতে শুরু হয় প্রচার। 

রবিবার ঘড়িতে তখন দুপুর ১টা বেজে ১৫...বাঘ এসেছে, বাঘ এসেছে বলে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। লাঠিসোটা হাতে গোটা গ্রাম উঠে আসে রাস্তায়। কাতরাতে কাতরাতে এক গ্রামবাসী দাবি করেন, তাঁর ওপর হামলা চালিয়েছে রয়্যাল বেঙ্গল। রাত যত বেড়েছে ততই আতঙ্ক বাড়ে।

এদিকে, ৪ দিন পরও রয়্যাল বেঙ্গলকে খাঁচাবন্দি করতে না পারায় বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে বন কর্মীদের ঘিরে রবিবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে বন দফতর। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget