এক্সপ্লোর

South Eastern Railway: আগামীকাল থেকে ২৪০ টি ট্রেন বাতিল, জরুরি ঘোষণা রেলের, যাত্রী দুর্ভোগের আশঙ্কা..

Howrah Kharagpur Division Train Cancel: প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জের, আগামীকাল থেকে ২৪০ টি লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে..

সুনীত হালদার, হাওড়া: দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) হাওড়া- খড়গপুর ডিভিশনের ( Howrah Kharagpur Division ) আন্দুল স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।

আগামীকাল থেকেই এই ২৪০ টি ট্রেন বাতিল থাকছে

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, শনিবার থেকে আন্দুল স্টেশনে কাজ শুরু হবে। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর  ডিভিশনের সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইনের আন্দুল স্টেশনে জরুরি কাজের জন্য ২৯ জুন থেকে ৬ জুলাই ( ৮ দিন)  লোকাল এবং দূরপাল্লার ট্রেন মিলিয়ে ২৪০ টি ট্রেন বাতিল করা হয়েছে।একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই দিনগুলিতে মোট ২০২ টি লোকাল ট্রেন, ৩৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। এছাড়াও দূরপাল্লার ১৭ টি ট্রেনকে ঘুরপথে এবং ১০ টি ট্রেনের সময় সূচি পরিবর্তন করা হয়েছে।

২৯ জুন শনিবার ২ টি  লোকাল ট্রেন বাতিল থাকবে।
৩০ জুন রবিবার ৬ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
০১ জুলাই সোমবার ১৪ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
২ জুলাই মঙ্গলবার ১৫ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। 
৩ জুলাই বুধবার ১৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে। 
৪ জুলাই বৃহস্পতিবার ১৬ টি ট্রেন বাতিল থাকবে।
৫ জুলাই শুক্রবার ৬২ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। 
৬ জুলাই শনিবার ৭১ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। 

আরও পড়ুন, অতি ভারী বর্ষণের আশঙ্কা এবার দক্ষিণবঙ্গে, ভোর থেকেই দুযোগ ? হলুদ সতর্কতা এই জেলাগুলিতে..

দক্ষিণপূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকারীক ওমপ্রকাশ চরণ  জানিয়েছেন, যাত্রী সুবিধার্থে এই নন ইন্টারলকিং এর কাজ করা হচ্ছে। এই বছরেই আন্দুলের পর আবার সাঁতরাগাছিতে এই ধরণের কাজ করা হবে। কিন্তু যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে যতটা কম সম্ভব  সংখ্যায় লোকাল ও মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।  তিনি আরও বলেন , সামনে পুরীতে রথযাত্রা আছে। তা নিয়ে যাত্রীদের কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না । কারণ পুরী গামী কোনও ট্রেন বাতিল করা হয়নি। পুরীর জন্য সমস্ত ট্রেন চলবে। এই ধরণের কাজের ফলে গাড়ির গতি আরও বাড়বে। যা থেকে যাত্রীরা উপকৃত হবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget