এক্সপ্লোর

Sovon-Ratna: আদালত চত্বরে বেনজির কাণ্ড, বাগযুদ্ধে জড়ালেন শোভন ও রত্না চট্টোপাধ্যায়

Kolkata News: আলিপুর আদালতে বেনজির পরিস্থিতি। বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে ফের আদালত চত্বরেই প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ালেন শোভন ও রত্না চট্টোপাধ্যায়।

আবির দত্ত, কলকাতা: বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে আলিপুর আদালত চত্বরেই বাগযুদ্ধে জড়ালেন শোভন (Sovan Chatterjee ) ও রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। তখন সেখানেই ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baishakhi Banerjee)। ভাইরাল হয়েছে সেই ভিডিও। এনিয়ে, রত্না চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন শোভন-বৈশাখী। এনিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি রত্না চট্টোপাধ্যায়।                                

বাগযুদ্ধে জড়ালেন শোভন ও রত্না: আলিপুর আদালতে বেনজির পরিস্থিতি। বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে ফের আদালত চত্বরেই প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ালেন শোভন ও রত্না চট্টোপাধ্যায়। শনিবার, আলিপুর আদালতে ছিল শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি। শুনানি শুরু হওয়ার আগে, আদালত কক্ষের বাইরে তীব্র বাদানুবাদে জড়ান দুজনে। যখন, শোভন-রত্নার বাগযুদ্ধ চলছে, তখন শোভন চট্টোপাধ্যায়ের পাশেই ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁকেও কটাক্ষ করেন রত্না চট্টোপাধ্যায়। যখন এই বাগযুদ্ধ চলছে, তখন সেখানে উপস্থিত ছিলেন পুলিশ ও আইনজীবীরাও। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে রত্না চট্টোপাধ্যায়, কোনও মন্তব্য করতে চাননি।                                               

ঠিক কী ঘটেছিল?

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “আজকে যে ভাষায় উনি কথা বলেছেন, তা লজ্জার। ২২ বছর আগে যে ভুল, তার বহিপ্রকাশ হয়েছে। প্রতিনিয়ত মানসিক অত্যাচার করছেন। আমার দুই সন্তান কীভাবে যে মানুষ হচ্ছে তা ভাবলে শিউরে উঠতে হয়। যা আইনগত ব্যবস্থা নেওয়ার নেব।’’ বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কোর্টের বাইরে ছিলাম। হঠাৎ শুনতে পেলাম গালিগালাজ করছে। শোভনের জিভ টেনে ছিঁড়ে নেব বলছে। শোভনের হাইপারটেনশন আছে। উনি অসুস্থ বোধ করছিলেন। আমি অবাক হয়ে গিয়েছি। আমাকেও গালিগালাজ করেছেন। আমি মনে করি না এর উত্তর দেওয়া প্রয়োজন। একজন জনপ্রতিনিধি এই ধরনের ব্যবহার দুঃখজনক। আমার নামে উনি এত অভিযোগ করেন। লিখিত আকারে দিলে যোগ্য উত্তর দিয়ে দিতাম।’’             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget