এক্সপ্লোর

Sputnik-Light : স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র DCGI-এর, অক্টোবরে রুবি হাসপাতালে ট্রায়াল শুরু

অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতার রুবি হাসপাতালে ট্রায়াল শুরু হবে। দেশজুড়ে ১৮ বছর ঊর্ধ্ব ১৭৯ জনের উপর প্রয়োগ করা হবে স্পুটনিক লাইট।

সন্দীপ সরকার, কলকাতা : এখনও দেশজুড়ে প্রাণ কাড়ছে করোনা! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। দুইয়ের হারই বেড়েছে! কুড়ি শতাংশেরও বেশি বেড়েছে দৈনিক সংক্রমণ। ২৫ শতাংশেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যু।  সব মিলিয়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা আরও বাড়ছে! এই প্রেক্ষাপটে, করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দিল Drugs Controller General of India বা DCGI. 

এই নিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য এখনও পর্যন্ত ভারতে ৬টি ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্না, জাইডাস ক্যাডিলা, এবং জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন। এখন স্পুটনিক লাইটের ট্রায়ালে কতটা সাফল্য মেলে সেটাই দেখার।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুসারে, দেশে করোনায় গতকালের তুলনায় ২৫ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। কুড়ি শতাংশেরও বেশি বাড়ল দৈনিক সংক্রমণ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬৯ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৭৫। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬। 

এরই মধ্যে রাশিয়ার স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র মেলায় কিছুটা আশার আলো দেখা গেল বইকি। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হবে ট্রায়াল। অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতার রুবি হাসপাতালে ট্রায়াল শুরু হবে। দেশজুড়ে ১৮ বছর ঊর্ধ্ব ১৭৯ জনের উপর প্রয়োগ করা হবে স্পুটনিক লাইট। রুবি হাসপাতালে ১৮ জনের উপর প্রয়োগ হবে। 

ভারতে স্পুটনিক লাইট উৎপাদন করার কথা ডক্টর রেড্ডিজের। তবে ট্রায়ালের তত্ত্বাবধানে থাকছে ক্লিনিমেড নামে একটি সংস্থা। এর আগে ভারতে প্রথম সিঙ্গল ডোজের ভ্যাকসিন হিসেবে জনসন অ্যান্ড জনসনের ‘জ্যানসেন’-কে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে DCGI. এবার আরও এক ভ্যাকসিনের সিঙ্গল ডোজের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দেওয়া হল। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, স্পুটনিক লাইটের কার্যকারিতা ৭৯ দশমিক চার শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget