এক্সপ্লোর

Srijato Banerjee: উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শ্রীজাত

Dengue Upadate: উৎসবের মরশুমে রাজ‍্যে আরও ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গি। গত পাঁচ বছরের তুলনায় রাজ‍্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ।

কলকাতা: ডেঙ্গি আক্রান্ত কবি শ্রীজাত (Srijato Banerjee)। মঙ্গলবার দুপুরে বেলভিউ হাসপাতালে (Bellevue Hospital) ভর্তি হয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরে ঘনঘন জ্বর আসার কারণে ডেঙ্গি টেস্ট করানো হয় তাঁর। এরপরেই রিপোর্ট পজিটিভ আসে। এতদিন বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। সূত্রের খবর, শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় গতকাল। সেখানেই তিনি চিকিৎসাধীন। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, শ্রীজাতর অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।  অন্যদিকে ইতিমধ্যেই একাধিক শিল্পী আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। তাদের মধ্যে রয়েছেন রুবেল দাস, সায়ন্তনী গুহঠাকুরতাসহ অনেকেই। কিছুদিন আগে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক সৃজিতও।

উৎসবের মরশুমে রাজ‍্যে আরও ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গি

 গত পাঁচ বছরের তুলনায় রাজ‍্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধু মহালয়া থেকে দশমী পর্যন্তই রাজ‍্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার। এরই মধ্যে হাওড়ায় মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্তের। রাজ্য় থেকে বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু, এখনও উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু মহালয়া থেকে দশমী পর্যন্ত পুজোর ১১ দিনে রাজ‍্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এবছর ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৬ হাজার ছুঁইছুঁই। যা গত পাঁচ বছরের তুলনায় সর্বোচ্চ! এর মধ্যে ১৯ অক্টোবর পর্যন্ত উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৫৩।

একের পর এক মৃত্যু

এরই মধ্য়ে গতকাল ফের রাজ্য়ে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু হয়! হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্য়ু হল বছর ২৭-এর আতিশ সিংহর। সূত্রের খবর, জ্বর নিয়ে সোমবার ভর্তি হন রামেশ্বর মালিয়া লেনের বাসিন্দা আতিশ। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে।

এই নিয়ে বেসরকারি মতে, রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এ বছর সরকারি হাসপাতালে ডেঙ্গি ধরা পড়েছে ৪৮ হাজার ৩১১ জনের।  
বেসরকারি হাসপাতাল, ল্যাবে রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে ২৮ হাজার ১৬৪ জনের।

গত ৫ বছরের তুলনায় রাজ্যে এবারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক। স্বাস্থ্য দফতর সূত্রে খবর,২০২২ সালে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন। ২০২১ সালে ডেঙ্গিতে আক্রান্ত হন ৮হাজার ২৬৪ মানুষ। ২০২০-তে সংখ্যাটা ছিল ৫হাজার ১৬৬। 

তবে ২০১৯ ও ২০১৮ সালে রাজ্যের তরফে আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়নি। ১৯ অক্টোবর পর্যন্ত উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলার শহরাঞ্চলে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩২ জন। গ্রামাঞ্চলে সংখ্যাটা ৪হাজার ৬২১। বিধাননগর ও দক্ষিণ দমদম পুরসভায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৪০১ ও ১ হাজার ৫৮৩।

অন্যদিকে, বনগাঁ ব্লকে সংখ্যাটা ৮৯৯ ও আমডাঙায় ৫৪৭। 
মঙ্গলবার দুপুরে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি শ্রীজাত। ডেঙ্গি আগেই পজিটিভ এসেছিল তাঁর। সূত্রের খবর, শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget