এক্সপ্লোর

Left Agitation on SSC : "চোর ধরো, জেলে ভরো", বাম ছাত্র-যুবর বিক্ষোভে উত্তাল করুণাময়ী ; মীনাক্ষীকে টেনে হেঁচড়ে তোলা হল পুলিশের গাড়িতে

Left Student and Yuva Wing : বাম ছাত্র ও যুব সংগঠনের তরফে এসএসসি ভবনে বিক্ষোভের আয়োজন করা হয়। কর্মসূচির নাম দেওয়া হয়- চোর ধরো, জেলে ভরো

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  একমাসের মধ্যে নিয়োগপত্রের দাবিতে আজই সল্টলেকে (Salt Lake) ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এসএসসি (SSC) চাকরিপ্রার্থীরা। এবার এসএসসিতে দুর্নীতির অভিযোগের প্রতিবাদে করুণাময়ীতে বিক্ষোভ বাম ছাত্র ও যুব সংগঠন। কর্মসূচি শুরু হওয়ার আগেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোয় মিছিল। টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয় মীনাক্ষী মুখোপাধ্যায়কে। 'অপদার্থ পুলিশ' সরকারের এজেন্টে পরিণত হয়েছে, বলে অভিযোগ জানান তিনি। ইন্দিরা ভবনের সামনে কার্যত তুলকালাম বেধে যায়।

বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ কর্মসূচি-

আজ শুক্রবার বাম ছাত্র ও যুব সংগঠনের তরফে এসএসসি ভবনে বিক্ষোভের আয়োজন করা হয়। কর্মসূচির নাম দেওয়া হয়- চোর ধরো, জেলে ভরো। মিছিল করে তাদের এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনে যাওয়ার কথা ছিল। সেই কর্মসূচি ঘিরে করুণাময়ী চত্বরে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। পুলিশ , RAF, কমব্যাট ফোর্স জলকামান নিয়ে আসা হয়। এসএসসি দুর্নীতি মামলায় যারা অভিযুক্ত, তাঁদের দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়া যাঁদের নিয়োগপ্রক্রিয়া থমকে আছে, দ্রুত তাঁদের চাকরি দিতে হবে। এইসব দাবিতে যখন বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মী-সমর্থকরা করুণাময়ী মোড়ে জড়ো হন, সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরত দেখায়। তাঁদের আটক করা শুরু করে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে। বিনা প্ররোচনায় তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছিলেন।

আরও পড়ুন ; একমাসের মধ্যে নিয়োগপত্রের দাবি, ফের বিক্ষোভ এসএসসি চাকরিপ্রার্থীদের

এরপর ইন্দিরা ভবনের সামনে তুমুল উত্তেজনা ছড়ায়। মীনাক্ষী মুখোপাধ্যায়কে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। 'পুলিশ রাজ' চলছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীদর কেউ কেউ। এসএপআই ও ডিওয়াইএপআই কর্মীদের কার্যত ধাওয়া করা হয়।

এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ-

সল্টলেকে ময়ূখ ভবনের সামনে ফের এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। একমাসের মধ্যে নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এই মর্মে আন্দোলনকারীদের তরফে এসএসসি ভবনে ডেপুটেশন দিতে যান দুই প্রতিনিধি।

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget