এক্সপ্লোর

SSC Agitation : SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি এবং রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের যৌথ বিক্ষোভ

মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ৫১৭ দিনে পড়ল SSC SLST চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, জানালেন ২০১৬-র SSC চাকরিপ্রার্থীরা।

কলকাতা : রেড রোডে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি এবং রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের যৌথ বিক্ষোভ। SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য ২০১৬-য় বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষা হয় ২০১৭ সালে। আদালতের অনুমতি নিয়ে এবার ধর্না-অবস্থান শুরু করলেন SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এর পাশেই রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। ৩ দিন আগে শুরু হয়েছে বিক্ষোভ।

এদিকে, মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ৫১৭ দিনে পড়ল SSC SLST চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, জানালেন ২০১৬-র SSC চাকরিপ্রার্থীরা। সিটু পরিচালিত কলকাতা অটো রিকশ অপারেটর্স ইউনিয়নের তরফে এদিন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।  

কিছুদিন আগেই SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আশ্বাস মিললেও, নিয়োগ না হওয়া পর্যন্ত, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ এই চাকরিপ্রার্থীরা। মাঝে শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা হয় তাঁদের। বৈঠকের পর আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, বৈঠকে শিক্ষামন্ত্রী (Education Minister) আশ্বাস দিয়েছেন যে সবার চাকরি হবে। আন্দোলনকারীদের দাবি ছিল, মেধাতালিকায় থাকা সকলের চাকরি হতে হবে। সেইভাবেই আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। শহীদুল্লাহ বলেন, 'মেধাতালিকায় নাম থাকা একজনও যেন বঞ্চিত না হয়, আলোচনা সদর্থক হয়েছে। ৬০০০-এর মধ্যে ২১৫৯টি সিট তৈরি করা আছে'।

সেদিনই তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে, জড়ো হন ২০১৪’র টেট উত্তীর্ণরা। যদিও তাঁদের টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে তুলে দেয় পুলিশ। তার পরে কুণাল ঘোষের বাড়িতে গিয়ে, তাঁর সঙ্গে দেখা করেন কর্মশিক্ষা ও শারীরশিক্ষার কর্মপ্রার্থীরা। অন্যদিকে SSC’র SLST নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের মঞ্চে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার!

প্রসঙ্গত, স্কুলে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় ২০১৬ সালে। ২০১৮-তে হয় পরীক্ষা। বেশ কিছু প্রার্থীকে নিয়োগ করলেও, প্যানেলে থাকা সকলের নিয়োগ হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় আন্দোলনে নামেন নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা। এর মধ্যে ৫ মে, কর্মশিক্ষায় ৭৫০টি এবং শারীরশিক্ষায় ৮৫০টি নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ, তারপর নিয়োগ প্রক্রিয়া এগোয়নি! 

আরও পড়ুন- 'নিয়োগপত্র পেলেই উঠবে আন্দোলন, ততদিন শান্তিপূর্ণ অবস্থান', জানিয়ে দিলেন চাকরিপ্রার্থীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget