এক্সপ্লোর

SSC Protest : 'দড়ি ধরে মারো টান...' উঠছে স্লোগান, অবরুদ্ধ SSC ভবনে চা-ও ঢুকতে দিলেন না আন্দোলনকারীরা, সকালেও অশান্তি

রাতভর কমিশনের দফতরেই আটকে রয়েছেন এসএসসির চেয়ারম্যান ও আরও কয়েকজন। 

সৌমিত্র রায়, কলকাতা :  সারা রাত হয়েছে বিক্ষোভ। রাত যত বেড়েছে, বেড়েছে আন্দোলনের উত্তাপ। এসএসসি অফিস ঘেরাও করে রেখেছেন বিক্ষোভকারীরা। প্রবল বিরোধিকার মুখে পিছু হঠেছেন পুলিশ কর্মীরাও। শিক্ষামন্ত্রীর আশ্বাস, ডেডলাইন, সবই কথার কথা হয়ে থেকে গিয়েছে। যোগ্যদের তালিকা প্রকাশ করেনি এসএসসি সোমবার। আর তারপরই ক্ষোভ ওঠে চরমে। দাবি আদায়ে রাতভর ঘেরাও করে রাখেন চাকরিহারা শিক্ষকরা। রাতভর কমিশনের দফতরেই আটকে রয়েছেন এসএসসির চেয়ারম্যান ও আরও কয়েকজন। 

 সকালেও উত্তেজনা :                    

মঙ্গলবার সকালেও পরিস্থিতিতে পরিবর্তন হয়নি। এসএসসি ভবনের সামনে এখনও অবস্থানেই চাকরিহারা শিক্ষকরা। এরই মধ্যে নতুন করে অশান্তি তৈরি হয় এসএসসি ভবনের সামনে। বিষয়টি কী ? দেখা যায় এক ব্যক্তি চা, ভাঁড় ও বিস্কিট নিয়ে ঢুকছেন এসএসসি অফিসের মধ্যে। সেখানেই রয়েছেন এসএসসির চেয়ারম্যান। চা-সহ ব্যক্তিকে দেখেই তেলেবেগুনে চটে যান আন্দোলনকারীরা। তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। অভিযোগ, কেড়ে নেওয়া হয় বিস্কিটের প্যাকেট। টানাটানিতে মাটিতে পড়ে যায় চায়ের ভাঁড় । সেই ভাঁড় এখন ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে রাস্তায়। 

 শিক্ষামন্ত্রী আশ্বাস :                      

এরই মধ্যে সোমবার রাতে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, 'যারা যোগ্য বঞ্চিত শিক্ষক, তাঁরা সময়মতোই বেতন পাবেন'। বেতন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আন্দোলনরত শিক্ষকদের মনে। তাঁদেরকেই শিক্ষামন্ত্রী জানান, 'এসএসসি বলেছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি'। তিনি জানান, 'এখানে জলঘোলা করার কোনও ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে' রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা করার বার্তা দেন তিনি। শিক্ষামন্ত্রীর বক্তব্য যদিও মেনে নিতে নারাজ আন্দোলনকারীরা। বলছেন, 'অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে সরকার। যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয়'

এই পরিস্থিতিতে SSC চেয়ারম্যানও বিবৃতি দিয়ে জানিয়েছেন, 'যারা ক্লাস নিচ্ছেন, সেই শিক্ষকদের নিয়ম অনুযায়ী বেতন পাবেন'। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে স্কুল সার্ভিস কমিশন। চাকরিহারাদের বিক্ষোভের মধ্যেই মধ্যরাতে এই বিবৃতি দেয় কমিশন।  

 

                                                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget