এক্সপ্লোর

Recruitment Scam: অত্যন্ত প্রভাবশালীর কাছে অয়ন পাঠিয়েছিলেন ২৬ কোটি! ম্যারাথন জেরায় মিলল আরও ১৫ জনের নাম

SSC Scam: স্কুলের নিয়োগ দুর্নীতিতে প্রায় ৪৫ কোটি টাকা তুলেছিলেন ধৃত প্রোমোটার অয়ন শীল। তার মধ্যে ২৬ কোটি টাকাই পৌঁছে গেছিল অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তির কাছে।

প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিক, কলকাতা: অয়ন শীলকে (Ayan Sil) জেরা করে অন্তত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে। তার মধ্যে অত্যন্ত এক প্রভাবশালীর কাছে পৌঁছে গেছিল নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) ২৬ কোটি টাকা! আজ আদালতে এমনই বিস্ফোরক দাবি করল ইডি। এখনও পর্যন্ত পাওয়া অয়ন শীলের সম্পত্তিরও খতিয়ানও এদিন আদালতে দেয় কেন্দ্রীয় সংস্থা। এদিনের শুনানিতে উঠে আসে কবিগুরুর (Rabindranath Tagore) প্রসঙ্গও। 

স্কুলের নিয়োগ দুর্নীতিতে প্রায় ৪৫ কোটি টাকা তুলেছিলেন ধৃত প্রোমোটার অয়ন শীল। তার মধ্যে ২৬ কোটি টাকাই পৌঁছে গেছিল অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তির কাছে। অয়ন শীলকে জেরা করে অন্তত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে। শনিবার বিশেষ ইডি আদালতে এমনই বিস্ফোরক দাবি করল ইডি। 

হেফাজতের মেয়াদ শেষের পর, এদিন আদালতে তোলা হয়েছিল বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে। সেখানে সওয়াল জবাব চলাকালীন, উঠে এল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গও। 


ইডির আইনজীবী দাবি করেন, অয়ন শীলের দুর্নীতির দুটি অংশ রয়েছে। একটা হল শিক্ষায় নিয়োগ দুর্নীতি এবং অপরটি হল পুরসভায় নিয়োগ নিয়ে দুর্নীতি। SSC নিয়োগ দুর্নীতিতে ১ হাজার জনের থেকে মোট ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। তার মধ্যে ২৬ কোটি টাকা অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তির কাছে এজেন্টের মাধ্যমে পাঠিয়েছিলেন। সেই ব্যক্তির নাম কেস ডায়েরিতে রয়েছে। প্রকাশ্যে বলা সম্ভব নয়।

আরও পড়ুন, 'ক্ষমতার রাজনীতি করার জন্য গোটা রাজ্য পড়ে আছে, বার অ্যাসোসিয়েশন দূরে থাক', আইনমন্ত্রীকে অনুরোধ বিচারপতির

ইডির আইনজীবী আরও জানান, SSC দুর্নীতিতে শান্তনু বন্দ্যোপাধ্যায় অয়ন শীলের থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলের মধ্যে সেতু হিসেবে কাজ করেছেন কুন্তল ঘোষ। আদালতে এদিন অয়ন শীলের সম্পত্তি নিয়েও একাধিক বিস্ফোরক দাবি করেছে ইডি। আইনজীবী বলেন, অয়ন শীলের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। বিভিন্ন সময়ে ৮ কোটি টাকার লেনদেনের তথ্য হাতে এসেছে। এছাড়াও অয়ন শীলের ৮টি ফ্ল্যাট, ৫টি গাড়ি, একটি পেট্রোল পাম্প ও একটি হোটেল রয়েছে তাঁর। 

অয়ন শীলের সল্টলেকের অফিসে ইডির তল্লাশি চালানোর সময় বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার হয়। ইডির দাবি, রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় নিয়োগে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন অয়ন শীল। কীভাবে OMR শিট বিকৃত করা হত, তাও এদিন আদালতে জানান ইডির আইনজীবী। 


এদিন অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget