এক্সপ্লোর

SSC Exams Merit List: শূন্যপদ সাড়ে ১২০০০, মেরিট লিস্টে প্রায় ১৯০০০, একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করল SSC

SSC Recruitment: একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকায় ১৮ হাজার ৯০০ চাকরিপ্রার্থীর নাম রয়েছে। যদিও শূন্যপদ রয়েছে ১২ হাজার ৪৪৫।

কলকাতা: একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC). SSC-র তিনটি ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। প্যানেল ও ওয়েটিং লিস্ট ধরে একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকায় প্রায় ১৯০০০ চাকরিপ্রার্থীর নাম রয়েছে। যদিও শূন্যপদ রয়েছে ১২ হাজার ৪৪৫। চলতি নাসের শেষ দিকেই সুপারিশপত্র বিতরণ শুরু হয়ে যেতে পারে বলে খবর। শুধু একাদশ-দ্বাদশের পরীক্ষার্থী, অথচ প্যানেলে নাম নেই, সেই চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ কী, উঠছে প্রশ্ন। (SSC Recruitment) (SSC Recruitment)

SSC-র তিনটি ওয়েবসাইট, https://westbengalssc.com, https://oldwestbengalssc.com, https://wbsschelpdesk.com -এর মধ্যে যে কোনও একটিতে গিয়ে প্যানেল এবং ওয়েটিং লিস্ট সংক্রান্ত খুঁটিনাটি ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আলাদা করে অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে SSC. সুপারিশপত্র পেতে পারেন বলে অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮০০০ চাকরিপ্রার্থী। (SSC Exams Merit List)

বিধানসভা নির্বাচনের আগেই SSC-র মেধাতালিকা প্রকাশিত হতে পারে বলে খবর মিলেছিল আগেই। সেই মতো বুধবার সন্ধের কিছু পরে একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করে SSC. ওই মেধাতালিকায় প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় ১৯০০০ জনের নাম রয়েছে। অর্থাৎ প্যানেলে যাঁদের নাম রয়েছে, তাঁরাও মেধাতালিকায় জায়গা পেলেন, আবার ওয়েটিং লিস্টে নাম থাকারাও জায়গা পেলেন। 

SSC সূত্রে খবর, চলতি মাসের শেষ দিক থেকেই চাকরিপ্রার্থীদের হাতে সুপারিশপত্র তুলে দেওয়ার চেষ্টা হবে। সব ঠিক থাকলে ২৭ জানুয়ারি থেকে সুপারিশপত্র তুলে দেওয়ার কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে, SSC-র জন্য সুপ্রিম কোর্টের তরফে ২০২৬ সালের অগাস্ট মাস পর্যন্ত সময়বৃদ্ধি করা হয়। যদিও বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলার লক্ষ্য নিয়েছিল রাজ্য সরকার। সেই মতো ডিসেম্বরের গোড়া থেকেই শুরু হয়েছিল তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। 

SSC-র ইন্টারভিউ পর্বে দাগি প্রার্থীরা অংশ নিয়েছেন বলে বিতর্ক দেখা দিয়েছিল। তাঁদের নামও বাদ গিয়েছে। নাম বাদ গিয়েছে অযোগ্য প্রার্থীদের। ইন্টারভিউ পর্বেও উতরোতে পারেননি অনেকে। সব মিলিয়ে ১৮৫০ জন চাকরিপ্রার্থীর নাম বাদ গিয়েছে। প্রকাশিত হয়েছে সেই তালিকাও। ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে। আদালতের নির্দেশে পরে আরও বেশ কিছু চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকে SSC. ভুল তথ্য় দেওয়াতেও নাম বাদ গিয়েছে বেশ কিছু জনের। তাঁরা জাতি শংসাপত্র এবং অভিজ্ঞতা নিয়ে ভুয়ো তথ্য পেশ করেন বলে জানা গিয়েছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Swapan Dasgupta : CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?
CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?
Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget