এক্সপ্লোর

SSC Recruitment Scam: ফের খারিজ জামিনের আর্জি, আবারও ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার, ভার্চুয়াল শুনানিতে সায় আদালতের

Partha Chatterjee: আর আদালতে এসে নয়, এ বার জেল থেকে ভার্চুয়াল মাধ্যমেই শুনানি হবে তাঁদের। 

কলকাতা: স্কুল শিক্ষক নিয়োগ মামলায় (SSC Recruitment Scam) ফের জেল হেফাজতেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ফের তাঁদের জামিনের আবেদন খারিজ হল। আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত (Jail Custody)। তবে আর আদালতে এসে নয়, এ বার জেল থেকে ভার্চুয়াল মাধ্যমেই শুনানি হবে তাঁদের। 

পার্থ-অর্পিতাকে ফের জেল হেফাজতেই পাঠাল আদালত

বুধবার ফের পার্থর জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। আদালতে তিনি বলেন, "যে কোনও শর্ত মানতে রাজি আমরা। প্রয়োজনে পুলিশই নজরদারিতে একা বাড়িতে রাখুন। ওঁর বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা রয়েছে। চিকিৎসার প্রয়োজন।"

শিক্ষক নিয়োগে যে কমিটি গঠন করা হয়েছিল, তাতে সই করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী। ওই কমিটির কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং কমিটির প্রাক্তন সদস্য অশোক সাহাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। তাঁরা বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। 

কিন্তু পার্থ গোড়া থেকেই দাবি করে আসছেন যে, শিক্ষামন্ত্রী হিসেবে কমিটি গঠনের ফাইলে সই করা ছাড়া আর কিছুতেই জড়িত ছিলেন না তিনি। কিছু জানতেনই না। এ দিনও আদালতে তারই পুনরাবৃত্তি করেন পার্থর আইনজীবী। আদালতে বলেন, "এসএসসি বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়।" এমনকি অপা ইউটিলিটি সার্ভিসেস-এর সঙ্গেও পার্থ যুক্ত ছিলেন না বলে জানানো হয়। 

আরও পড়ুন: Mamata Banerjee: ২৭ নয়, ৩০ বছর বয়স পর্যন্ত কনস্টেবল পদে আবেদন করা যাবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কিন্তু এর পাল্টা জামিনের বিরোধিতা করে ইডি বলে, "সোনারপুরে রয়েছে অপা ইউটিলিটি সার্ভিসেসের জমি। জেলের ভিতরে থেকে এই তথ্য কীভাবে পেলেন পার্থ? ‘এটাই প্রমাণ করে তিনি কতটা প্রভাবশালী।" এ ছাড়াও, এ দিন আদালতে ইডি জানায়, নতুন আরও ৩০টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে তারা। সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সেই সব অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা প্রয়োজন। 

এর বাইরে, সিমবায়োসিস মার্চেন্ট প্রাইভেট লিমিটেড নামে আরও একটি ভুয়ো সংস্থার হদিশও পাওয়া গিয়েছে বলে আদালতে জানায় ইডি। তারা দাবি করে যে, এই কোম্পানির শেয়ারের দামে কারচুপি করে কালো টাকা সাদা করা হয়েছে। তাই হেফাজতে রেখে পার্থকে আরও জেরা করা প্রয়োজন। 

জামিনের আর্জি খারিজ, ভার্চুয়াল হাজিরায় অনুমতি

পার্থর আইনজীবী শারীরিক অসুস্থতার কথা বললে জেল হেফাজতে রেখেই জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন জানায় ইডি। তাতে সম্মতি দেয় আদালত। কিন্তু পার্থ এবং অর্পিতা, দু'জনের আইনজীবীই এই ভার্চুয়াল হাজিরার বিরোধিতা করেন। পার্থর আইনজীবী বলেন, "আমার মক্কেলের শারীরিকভাবে হাজিরা দেওয়ার মৌলিক অধিকার রয়েছে।" যদিও আদালত জানায়, জেলে পার্থর মৌলিক অধিকার খর্ব হয়নি। ইডি যে অস্থাবর সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এলআইসি পলিসি দেখাচ্ছে, তার কোনওটাই পার্থর নামে নয় বলেও দাবি করেন তিনি। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget