এক্সপ্লোর

SSC Recruitment Scam: কার অঙ্গুলিহেলনে চলত উপদেষ্টা কমিটি! SSC মামলায় CBI দফতরে মণীশ জৈন

Manish Jain: এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে প্রশ্ন উঠছিল শুরু থেকেই।

প্রকাশ সিন্হা, কলকাতা: স্কুল শিক্ষক নিয়োগ-দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-র দফতরে হাজিরা দিলেন শিক্ষা দফতরের প্রধান সচিব। সিবিআই সূত্রে খবর, এসএসসি-র উপদেষ্টা কমিটি গঠনের ফাইল পাঠিয়েছিলেন মণীশ জৈন (Manish Jain), জিজ্ঞাসাবাদে এমনটা জানান তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাই ডেকে পাঠানো হয় মণীশকে। কার নির্দেশে ফাইল পাঠিয়েছিলেন মণীশ? কার নির্দেশে গঠিত হয়েছিল উপদেষ্টা কমিটি? তাঁর কাছ থেকে জানার চেষ্টা চলছে বল গোয়েন্দা সূত্রে খবর। 

সিবিআই জেরার মুখে মণীশ জৈন 

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সেই সময়ই মণীশের নাম উঠে আসে বলে জানা গিয়েছে। এর পর, মে মাসেই মণীশ এবং রাজ্যের বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বিদেশ সফর বাতিল হয়। এসএসসি দুর্নীতি মামলায় অস্বস্তির জেরেই তাঁদের বিদেশ সফর বাতিল হয় বলে সেই সময় জল্পনা শুরু হয়। 

এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে প্রশ্ন উঠছিল শুরু থেকেই। সেই নিয়ে আগেই উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এবং বাকিদের জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। সম্প্রতি বিশদ তথ্য জানতে ডেকে পাঠানো হয় মণীশকেও। সেই মতো বৃহস্পতিবার সিবিআই-এর সামনে হাজিরা দিলেন তিনি। ওই কমিটির উপর কার নিয়ন্ত্রণ ছিল, জানতে চাইছেন গোয়েন্দারা। উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ার ম্যান শান্তি প্রসাদ সিংহকেও এ নিয়ে আগে জেরা করেছেন গোয়েন্দারা।

আরও পড়ুন: Dilip Ghosh: 'গরু বা কয়লা চুরি করিনি, শুধু শুধু হেনস্থা', জামিন পেয়ে বললেন দিলীপ

শিক্ষক নিয়োগ সংক্রান্ত একের পর এক মামলায় রাজ্যের নেতা-মন্ত্রী থেকে শিক্ষা দফতরের কর্তা-আধিকারিকদের নাম উঠে এসেছে। এই সংক্রান্ত একেধিক মামলা কলকাতা হাইকোর্টের বিচারাধীন। যোগ্যতার নিরিখে নয়, ব্যক্তিগত যোগাযোগকে কাজে লাগিয়ে বহু জন চাকরি পেয়েছিলেন, কোনও কোনও ক্ষেত্রে আবার প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে আসছেন চাকরিপ্রার্থীরা। সেই সংক্রান্ত একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ পর্যন্ত দিয়েছে আদালত। 
 
নিয়োগের একাধিক মামলা সিবিআই-এর হাতে
 
এখনও পর্যন্ত এসএসসি মামলায় রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী পার্থ এবং পরেশের নাম জড়িয়েছে। পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়া হয় বলে জানায় আদালত। ইতিমধ্যেই চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে। তাঁর চাকরিটি দেওয়া হয়েছে মামলাকারী ববিতা সরকারকে। অঙ্কিতার এ যাবৎকালীন আয়ও ববিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget