এক্সপ্লোর

SSC Result: SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ, রেজাল্ট দেখবেন কীভাবে ? রইল বিস্তারিত

SSC Result 2025 Out : একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ SSC-র, রেজাল্ট দেখবেন কীভাবে ? দেখুন একনজরে

কলকাতা: প্রকাশিত হল একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল। 'রেজাল্ট আপলোড করা হয়েছে', রাত ৯.৩০-র পর জানাল এসএসসি। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলাফল দেখতে হলে, আপনাকে www.westbengalssc.com এই অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানায় ভিজিট করতে হবে। তাহলে জানা যাবে, ফলাফল।

আরও পড়ুন, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ SSC-র

পুজোর আগেই হয়ে ছিল SSC পরীক্ষা। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের সেই পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করল সকুল সার্ভিস কমিশন।দিনভর কৌতূহলের পর শুক্রবার রাত সাড়ে ৯টার পর SSC জানায়, নিজেদের ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করা হয়েছে। কোনও মেধা তালিকা নয়, https://www.westbengalssc.com এ লগ ইন করে নিজের রোল নম্বর দিলে প্রাপ্ত নম্বর জানা যাবে বলে দাবি করেছে SSC। ফলপ্রকাশের পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশাল মিডিয়া লেখেন, ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা, এক প্রতিশ্রুতির পূর্ণতা। SSC জানিয়েছে, ১৭ নভেম্বর থেকে হবে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি পরীক্ষা। তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য যোগ্যদের তালিকা। SSC সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম-দশমের শিক্ষক নিয়োগের ফল।

এদিকে যেদিন সকুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার রেজাল্ট বেরোল, ঠিক সেদিনই SSC পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করলেন কয়েকজন চাকরিপ্রার্থী। মামলাকারীদের হয়ে তাঁদের আইনজীবী আদালতে জানতে চান,আগের শিক্ষাগত অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর দেওয়া হবে সেটা ইন্টারভিউয়ের আগে দেওয়া হবে নাকি মেধাতালিকা প্রকাশের আগে? পাশাপাশি ২০১৬ সালে দুর্নীতির ভিত্তিতে চাকরি পাওয়া যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁরা কেন শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পাবেন? এই প্রশ্নও তোলা হয়।কলকাতা হাইকোর্ট সূত্রে খবর,মামলা বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে উঠলে, তিনি মন্তব্য় করেন, SSC নবম - দশম এবং একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর।আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। 

একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। একাদশ-দ্বাদশে শূন্যপদ ছিল ১২ হাজার ৫১৪। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা নথি পরীক্ষা। তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা। আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম-দশমের ফল।  সংশ্লিষ্ট পরীক্ষার্থী অর্থাৎ যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার্থী কমিশনের ওয়েবসাইটে, লগইন করে রোল নাম্বার দিলে, একটা ভিউ বাটান পাওয়া যাবে, এবং সেখানে ক্লিক করলে, সংশ্লিষ্ট পরীক্ষার্থী তাঁর নিজের নাম্বার দেখতে পাবেন।  

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
TMC Symbol : জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক

ভিডিও

Sanatani Swasthya Sena | আত্মপ্রকাশ 'সনাতনী স্বাস্থ্য সেনা'- র, কী বললেন সভাপতি ?
BJP News | 'বাম বধের' হুঁশিয়ারি কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতির
Minto Park: ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে সিপিএমের কর্মসূচি ঘিরে মিন্টো পার্কে উত্তেজনা
Dengue News | পুজোর মুখে দাপট দেখাচ্ছে ডেঙ্গি। আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মুর্শিদাবাদে
Abhishek Banerjee: নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget