এক্সপ্লোর

Subiresh Bhattacharya : 'নিয়োগ-দুর্নীতিতে সরাসরি যোগ', সিবিআই হেফাজতে সুবীরেশ ভট্টাচার্য

Recruitment Scam : আজ সওয়াল জবাব পর্ব শুরু হওয়ার পর থেকেই সিবিআইয়ের তরফে চাঞ্চল্যকর দাবি করা হয়

কলকাতা : জামিনের আবেদন খারিজ। সিবিআই হেফাজতে (CBI Custody) পাঠানো হল সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya)। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই থাকতে হবে  SSC’র প্রাক্তন চেয়ারম্যানকে। 

আজ সওয়াল জবাব পর্ব শুরু হওয়ার পর থেকেই সিবিআইয়ের তরফে চাঞ্চল্যকর দাবি করা হয়। বলা হয়, 'শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি যোগ রয়েছে সুবীরেশ ভট্টাচার্যের। ' পাশাপাশি তিনি তদন্তে অসহযোগিতা করেছেন বলে দাবি সিবিআইয়ের। 

দুই পক্ষের দীর্ঘক্ষণ সওয়াল-

সুবীরেশ ভট্টাচার্যকে পাঁচ বার ডাকা হয়েছিল। এর মধ্যে দুইবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন। আরও তিনবার তাঁকে যে নোটিস করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তিনি জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন। তার পরেও কেন বলা হচ্ছে তিনি সহযোগিতা করেননি, এমনই প্রশ্ন তোলেন সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবীরা। দুই পক্ষের দীর্ঘক্ষণ সওয়ালের পর সিবিআই হেফাজতে পাঠানো হয় সুবীরেশ ভট্টাচার্যকে। 

সোমবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। যে FIR’এর ভিত্তিতে দুই মিডলম্যানকে গ্রেফতার করা হয়েছিল, তাতেই গ্রেফতার করা হয় তাঁকে। সুবীরেশ ভট্টাচার্য বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই প্রথম কোনও উপাচার্য গ্রেফতার হন !

সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করেননি। প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। তল্লাশিতে SSC নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মেলে। একাধিক নথি প্রমাণ হিসাবে তাঁর সামনে রাখা হলে, সেগুলি দেখার পরও সুবীরেশ ভট্টাচার্য বলেন, তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন না। CBI সূত্রে দাবি আরও দাবি, SSC নিয়োগকাণ্ডে ধৃত SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‍হার বয়ানেও সুবীরেশ ভট্টাচার্যের নাম উঠে আসে। সেই বিষয়েও সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, সুবীরেশ কোনও সন্তোষজনক উত্তর দেননি।

CBI’এর অভিযোগ, তিনি তথ্য গোপন করছেন। কয়েকদিন আগেই SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের বাসভবন ও কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। তখন সুবীরেশ দাবি করেছিলেন, তিনি বেআইনি কোনও কাজ করেননি। এসএসসি’র সেই প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকেই গ্রেফতার করে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন SSC’র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ। ২০১৪’র জানুয়ারি থেকে ২০১৮’র জুলাই পর্যন্ত SSC’র চেয়ারম্যান ছিলেন তিনি।তৃণমূল আমলে সব থেকে বেশি সময় ধরে SSC’র চেয়ারম্যান পদে তিনিই ছিলেন।

আরও পড়ুন ; 'নম্বর কারচুপিতে ভূমিকা ছিল সুবীরেশের', আদালতে সওয়াল সিবিআইয়ের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget